বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কুড়িগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, অতঃপর মামলায় গ্রেফতার ১
  Date : 11-06-2026
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-   কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে মারধর, হত্যাচেষ্টা ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের নলেয়া গ্রামের মোঃ হায়দার আলীর পুত্র মাংস ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক (৩৫) ও তার ভাই মোঃ মাসুদ রানা মুন্না (২৮) এবং মৃত অবর উদ্দিন এর পুত্র মোঃ সাইফুর রহমান (৪২) এর বিরুদ্ধে। 
ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড়ের পূর্ব পার্শ্বে মোঃ আমিনুর মেম্বারের বাড়ির সামনে। এ ঘটনায় আহত সাংবাদিকের মা বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে পুলিশ মাসুদ মোঃ রানা মুন্নাকে গ্রেফতার করে‌ আদালতে প্রেরণ করেছে। 
সাংবাদিক মোঃ মাইদুল ইসলাম মাস্টার্স ও এলএলবি পড়ালেখা শেষ করে  দীর্ঘদিন থেকে উপজেলার সমস্যা, সম্ভাবনা, সচেতনতা, অনিয়ম, দুর্নীতি, প্রশাসনিক ও রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সুনামের সাথে অগ্রযাত্রা প্রতিদিন, তালাশ বিডি, দৈনিক গণকণ্ঠ পত্রিকায় কর্মরত থেকে প্রতিবেদন প্রকাশ করে আসছে।  
গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ইং  ভূরুঙ্গামারী উপজেলার প্রাণিসম্পদ অফিস কর্তৃক বাজারে অভিযান পরিচালনা করে অসুস্থ গরুর মাংস বিক্রি বন্ধ করে এবং জব্দকৃত মাংস মাটিচাপা দেয়। জনস্বার্থে গুরুত্বপূর্ণ ওই ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হয়। পেশাগত দায়িত্ব পালনকালে মাইদুল ইসলামও ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করেন। 
সংবাদ প্রকাশের পর থেকেই মাংস ব্যবসায়ী মোঃ মোজাম্মেল হক মোঃ মাইদুল ইসলাম সাংবাদিকের প্রতি ক্ষুব্ধ হয়ে ফোনে হুমকি দিলে বিষয়টি সচেতন ব্যবসায়ীরা ঝামেলা করতে বাধানিষেধ করলেও মোঃ মোজাম্মেল হক বিভিন্ন সময়ে অসুস্থ গরু জবাই নিউজের বিষয়ে কথা বলে আসছিলো। সর্বশেষ গত ২০ মে ২০২৬ রাতে সাংবাদিক মোঃ মাইদুল ইসলামকে মেসেঞ্জারে ফোন করে সংবাদ প্রকাশের কারণে ক্ষতির কথা উল্লেখ করে।  
অভিযোগ ‍ও স্থানীয় ‍সূত্রে জানা যায়, সাংবাদিক মাইদুল  ৪ জুন বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে  ৯টার দিকে মোটরসাইকেলযোগে ব্যবসায়ীক কাজে ভূরুঙ্গামারী বাজার থেকে বাড়ি ফেরার পথে সাদ্দাম মোড়ের পূর্ব পার্শ্বে মোঃ আমিনুর মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে মোঃ মোজাম্মেল হকের ছোট ভাই মোঃ মাসুদ রানা মুন্না হাতুড়ি নিয়ে তার পথরোধ করে এবং মোঃ মোজাম্মেল হককে ফোন করলে বলে সে না আসা পর্যন্ত ছাড়তে নিষেধ করে। কিছুক্ষণ পর মোজাম্মেল ও সাইফুর বাজার থেকে ঘটনাস্থলে এসে সাংবাদিককে অসুস্থ গরু জবাইয়ের সংবাদ প্রকাশের কথা বলেই প্রথমে মোজাম্মেল ও সাইফুর পরে মুন্নাসহ তিনজন সাংবাদিক মাইদুলকে মেরে ফেলার উদ্যেশে এলোপাতাড়িভাবে মাথায়, মুখে, কানে, বুকে ও শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মেরে আহত করে। হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরেন, সাংবাদিকের পকেটে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। 
পরে স্থানীয় দোকানদার ও পথচারীরা এগিয়ে এসে হামলাকারীদের নিকট থেকে তাকে ছাড়ালেও একপর্যায়ে মোজাম্মেল হাতে ধারালো কিছু দ্বারা সাংবাদিককে  হত্যার উদ্দেশ্যে আঘাত করে এতে নাকের হাড় ভেঙে গুরুতর রক্তাক্ত হয়ে ও পড়নের শার্ট ও প্যান্ট রক্ত দিয়ে ভিজে যায়।  
স্থানীয়রা পরিবারের সদস্যদের খবর দিলে তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সেখানে ৪ দিন চিকিৎসা নিলেও নাকের হাড় ভাঙ্গা ও কানের পর্দা ফেটে অঙ্গহানি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে এবং সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 
অভিযোগ বিষয়ে অভিযুক্ত মোঃ মোজাম্মেল হক বলেন, অসুস্থ গরু তিনি জবাই করেনি। অভিযান হলে মাইদুল এ বিষয়ে নিউজ করে, পরে তাকে অনেকবার ডাকা হলে দুইতিনজন সাংবাদিকসহ বাজারে আসে ও কথা হয়। ঘটনার দিন সাড়ে নয়টার দিকে বাজার থেকে ঘটনাস্থলে গিয়ে সাংবাদিককে মারপিটের ঘটনায় রক্তাক্ত হলে হাসপাতালে ভর্তি হয় বলে জানায়।  
তবে সাংবাদিক মাইদুল অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকাবস্থায় অভিযুক্ত মুন্না ৬ জুন (বুধবার) আনুমানিক রাত ১১টার দিকে শফিকুল এর ছেলে রাকিব ও মোটরসাইকেল মেকার সুলতানকে সাথে নিয়ে দেখতে গিয়েছিলেন। এ সময় ভর্তি রোগী মৃত ইবর উদ্দিনের ছেলে মুসলিম  উপস্থিত ছিলেন ও শুনেন। অনেকক্ষণ কথা বলেন এবং বলেন, প্রায় দুই মাস আগে আমার ফেসবুকে ছবি পোস্ট করলে মাইদুল ভাই ছবিটির ইমোজি সরিয়ে কমেন্ট শুধু ছবি দিয়েছিলো এবং ফোন করলে সাথে সাথে ডিলিট করে দেয়। এ নিয়ে দুইমাস আগে কথা হয়েছিল। 
তবে ঘটনার দিন আমার মেজাজ ভালো ছিলোনা। ভাইকে বাইক থামিয়ে কথা বলার ফাঁকে বড় ভাই মোজাম্মেলকে ফোন করলে ভাই বাজারে ছিলো এবং আটক করে রাখতে বলে। এখানে মারামারির কোন বিষয় ছিলো না তবে বাজার থেকে মোজাম্মেল ভাই ও সাইফুর এসেই গরু জবাইয়ের নিউজের কথা উল্লেখ করেই মাইদুল ভাইকে মারপিট শুরু করে, আমি ফাঁকে ছিলাম পরে এসে সাথে আমিও মারি। মোজাম্মেল ভাইয়ের ঘুষিতেই মাইদুল ভাইয়ের নাক ফেটে রক্তাক্ত হয়। এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে আমি বুঝতে পারি নাই। 
সাংবাদিক মাইদুল বলেন, অসুস্থ গরু জবাই করা নিয়ে বিভিন্ন গণমাধ্যমের মতো আমিও সংবাদ প্রকাশ করি। এরই জের ধরে আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল মোজাম্মেল।  মোজাম্মেল ও সহযোগী সাইফুরসহ তিনজনে হত্যার উদ্দেশ্যে আমাকে এলোপাতাড়ি মারপিট করে, হত্যার উদ্দেশ্যে গলা চিপে ধরে, নাক ফাটিয়ে রক্তাক্ত করে। আমার কাছে এক লাখ বিশ হাজার টাকা ছিলো সেটাও কেড়ে নেওয়া হয়। আমি গুরুত্বর অসুস্থ চিকিৎসাধীন অবস্থায় আছি। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছি আমি এর সঠিক বিচার চাই এবং স্বাধীনভাবে কাজ করতে চাই। 
এ বিষয়ে অভিযোগকারী সাংবাদিকের মা বলেন, “আমার ছেলে জনস্বার্থে সংবাদ প্রকাশ করে। তার যদি নিরাপত্তা না থাকে তাহলে সাংবাদিকতা করে কি লাভ। সকল সাংবাদিকদের পাশে দাঁড়ানো ও হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। 
এ ঘটনায় নিন্দা জানিয়েছে সাংবাদিক মহল।  
ভূরুঙ্গামারী উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ আশিকুজ্জামান বলেন, মাংস হাটিতে অভিযান পরিচালনা করা হয় এবং একটি রোগাক্রান্ত গরু জবাই করছে যা জব্দ করে মাটির নিচে পুঁতে ফেলা হয়েছিল। এ সময় অনেকে সংবাদ প্রকাশ করে। সাংবাদিককে মারপিটের ঘটনা শুনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা হয়েছে। 
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে একজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। 
এ বিষয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি মোঃ শফি খান বলেন, সংবাদ প্রকাশের জেরে যদি একজন সাংবাদিককে মারধর ও লাঞ্ছিত করা হয়। এটা আমাদের সমাজের জন্য অশনি সংকেত। স্বাধীন গণমাধ্যমের কথা শুধু মুখেই বলা হয়। কিন্তু কাজে-কর্মে ও বাস্তবে তার কোন প্রতিফলন নেই। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অভিযুক্ত ব্যক্তিদের কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।


সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
নবম পে-স্কেল: বাজেটে আলাদা বরাদ্দ না থাকলেও জুলাইয়ে আংশিক বাস্তবায়নের জোরালো সম্ভাবনা
কুড়িগ্রামে অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, অতঃপর মামলায় গ্রেফতার ১
কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় পুশইন ঠেকাতে নজরদারিতে বিজিবির সঙ্গে আনসার ও গ্রামপুলিশ
লালনের মাজার এলাকা ‘মাদকমুক্ত’ করার উদ্যোগ আছে কি, সংসদে আমির হামজার প্রশ্ন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308