সোমবার, জুন ৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
হামে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ
  Date : 08-06-2026

আদালত প্রতিবেদকঃ  হামে শত শত  শিশু মৃত্যুর ঘটনায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।গতকাল সোমবার  ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন করেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে বিষয়টি পরে আদেশের জন্য রেখে দুপুরে তা খারিজ করে দেন।মামলায় অন্য যাদের আসামি করা হয়েছিল  তারা হলেন– সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডা. আবু জাফর।আদালতে বাদীপক্ষে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদ আইনজীবী ফোরামের নেতা ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি গোলাম মোস্তফা খান।মামলার বাদী সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল বলেন, এটি শুধু অবহেলা নয় বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শামিল। বাংলাদেশে বর্তমানে ব্যাপকভাবে শিশুরা মৃত্যুবরণ করছে এবং প্রায় এক বছর ধরে বিভিন্ন হাসপাতালে অসংখ্য শিশু চিকিৎসাধীন রয়েছে। এই পরিস্থিতিতে দায়িত্ববোধের জায়গা থেকে আমরা বিগত সরকারের প্রধান, স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য খাতের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।আমার নির্বাচনী এলাকায়ও অনেক শিশু মারা গেছে। জনপ্রতিনিধি হিসেবে দায়বদ্ধতা থেকে এ মামলা করেছি। সাবেক সরকার ইচ্ছাকৃতভাবে প্রয়োজনীয় টিকা সময়মতো আমদানি করেনি উল্লেখ করে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ইউনিসেফের প্রতিনিধি বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পরামর্শ দিয়েছিলেন এবং চিঠি দিয়েছিলেন যাতে আগের মতো ইউনিসেফের মাধ্যমে হামের টিকাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ টিকা সংগ্রহ করা হয়। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করে তৎকালীন সরকার চুক্তি বাতিল করে টেন্ডারের মাধ্যমে টিকা আনার সিদ্ধান্ত নেয়। অথচ এ ধরনের প্রক্রিয়া সম্পন্ন করতে এক থেকে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। ইউনিসেফ সম্ভাব্য সংকট সম্পর্কে সতর্ক করলেও তা আমলে নেওয়া হয়নি। তাদের সতর্কবার্তা ছিল, এমন সিদ্ধান্ত দেশের জন্য মারাত্মক পরিস্থিতি তৈরি করতে পারে। কিন্তু সরকার তা শোনেনি। এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছে উল্লেখ করে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। হামের টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রী নিজে বিভিন্ন হাসপাতালে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি আরও বলেন, আমাদের বিশ্বাস, বিগত সরকার পরিকল্পিতভাবে যথাসময়ে টিকা না এনে জাতির সঙ্গে বিদ্বেষমূলক আচরণ করেছে। বাদী হিসেবে আমরা মনে করি, এটি শুধু অবহেলা নয়, বরং একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের শামিল।মামলার উদ্দেশ্য ব্যাখ্যা করে তিনি বলেন, এই মামলা বর্তমান সরকারের বিরুদ্ধে নয়। যারা দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে এবং জাতির ক্ষতি করেছে, তাদের জবাবদিহির আওতায় আনতেই আমরা আদালতের দ্বারস্থ হয়েছি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2
  
  সর্বশেষ
কক্সবাজারে লাগাতার লোডশেডিং: বুকিং বাতিল করেছেন ৩০ হাজার পর্যটক, চরম ভোগান্তি
হামে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ
গুজবে আতঙ্কিত হবেন না, ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক: ভারপ্রাপ্ত এমডি
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের শরীফা হক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308