বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিশেষ ঘোষণা
সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমতুল্লাহ আর নেই
  Date : 03-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা : ​ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতুল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ বুধবার (৩ জুন) দিবাগত রাত ৩টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল।

​জানাজার সময় ও স্থান

​পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বুধবার বাদ আসর বেরাইদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাঁকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে।

​রাজনৈতিক জীবন ও শোক প্রকাশ

​এ কে এম রহমতুল্লাহ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের একজন বর্ষীয়ান নেতা। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের সেবা করেছেন।

​নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন এবং গভীর শোক প্রকাশ করেছেন।

​তাঁর এই আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 53
  
  সর্বশেষ
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি
​ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি
বিমান ভাড়া কমছে ২৪ হাজার, সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ
সমালোচনার মুখে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙার কাজ স্থগিত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308