দেলোয়ার হোসেন, রামগতি (লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় প্রাথমিক শিক্ষক সমন্বয় বৃত্তি-২০২৫ এর সনদ বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে আলেকজান্ডার মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিলুফা ইয়াসমিন নিপা। বিশেষ অতিথি ছিলেন মোঃ সাইদুর রহমান স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব বিবি ফাতেমা ঝুমুর।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক সমন্বয় বৃত্তি-২০২৫ অনুষ্ঠিত হলেও বিভিন্ন কারণে সনদ বিতরণী অনুষ্ঠানটি বিলম্বিত হয়। এ বছর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের মোট ৭৬ জন শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি অর্জন করে। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। এছাড়া উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীদের নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।উপজেলা ভিত্তিক ট্যালেন্ট দুজনকে ২০০০ টাকা করে পুরস্কৃত করা হয়। বাকিদেরকে ১০০০ টাকা করে দেওয়া হয়।