পেশাজীবী ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা মামলার প্রতিরোধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে, সাধারণ জনগণ প্রশাসনের কাছ থেকে দ্রুত এই ধরণের অপরাধের সুষ্ঠু বিচার প্রত্যাশা করছে।
মামলার বিবরণ
-
জি আর মামলা নং ৪১ (৮৫০)/২৪, তারিখ: ১৪.১১.২০২৪ ইং চাঁদাবাজি ও বিবিধ অপরাধ সংক্রান্ত সরকার পরিচালিত মামলায় আসামিদের সহযোগী অজ্ঞাতনামা চারজনকে পুলিশ তদন্তের সিসি ক্যামেরার ফুটেজে সনাক্ত করেছে।
-
জি আর মামলা নং ৫১ (৮১২)/২৫, তারিখ: ১৬.১০.২০২৫ ইং দস্যুতা সংক্রান্ত মামলায় নামীয় ও অজ্ঞাতনামা নারী-পুরুষ আসামিরা ধারাবাহিক অপরাধ চালিয়ে যাচ্ছে। তারা ভুয়া ওয়ারেন্ট তৈরি করে প্রশাসনের পরিচয় ব্যবহার করে চাঁদা দাবি করে। টাকা না পেয়ে পরিকল্পিতভাবে অপহরণ ও মুক্তিপণের চেষ্টা করে। জনসাধারণের প্রতিরোধে তারা পালিয়ে যায়।
-
সি আর মামলা নং ৬১৫/২৫, তারিখ: ১৬.০৪.২০২৬ ইং বাদীর জবানবন্দি ও প্রমাণপত্র যাচাই করে আদালত মামলাটি আমলে নেয়। দণ্ডবিধি ১৮৬০ সালের ১৪৩/৩২৩/৩০৭/৩৮৫/৩৬৫/৪২০/৫০০/৫১১/৩৭৯/৫০৬(২)/৩৪ ধারায় মামলা রেকর্ড হয় এবং পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়।
অপরাধের প্রকৃতি
-
চাঁদাবাজি, অপহরণ ও মুক্তিপণ দাবি
-
সাইবার অপরাধ, ফেসবুক আইডি ক্লোনিং, মোবাইল হ্যাকিং
-
ভুয়া প্রশাসনিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি
-
মানহানি, সম্মানহানি ও ধর্মীয় বিভ্রান্তি ছড়ানো
-
একাধিকবার হত্যাচেষ্টা ও শারীরিক হামলা
মানবাধিকার খবরের সম্পাদক ও প্রকাশকের মন্তব্য
জনাব রিয়াজ উদ্দিন বলেন, মওদুদ আব্দুল্লাহ শুভ্র’র বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলো একটি বড় অপরাধী চক্রের ইন্ধনে ঘটছে। তারা প্রতিদিন ভিন্ন ভিন্ন অপরাধ করছে—কখনো ছিনতাই, কখনো সাইবার অপরাধ, কখনো ভুয়া ওয়ারেন্ট, আবার কখনো রাজনৈতিক ও ধর্মীয় বিভ্রান্তি। তার মতে, আসামিদের মধ্যে শুভ্র’র পরিচিত মানুষও থাকতে পারে যারা পরোক্ষভাবে সহযোগিতা করছে। তাই প্রশাসনের উচিত তার সাথে সরাসরি কথা বলে অপরাধগুলোর তালিকা তৈরি করা, যাতে অপরাধীরা সহজেই চিহ্নিত হয়।
পুলিশ প্রশাসনের বক্তব্য
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ জানান, মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা জি আর মামলা, জি ডি ও অভিযোগ তদন্তাধীন রয়েছে। আসামিরা আত্মগোপনে থাকায় গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। আদালতের অনুমতি নিয়ে সাইবার অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত জি ডি তদন্ত চলছে। তার ও তার পরিবারের নিরাপত্তা সংক্রান্ত অভিযোগ রেকর্ডভুক্ত হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
|