মােঃজানে আলম সাকী, ঢাকা:- চট্টগ্রামের জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখা থেকে অবৈধভাবে ৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। রোববার (১০ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত কর্মকর্তারা হলেন- আবু তৈয়ব, বাবুল চন্দ্র মজুমদার, রণেন্দ্র বিকাশ সাহা, মোসলেম উদ্দিন এবং এসপিও (আইডি রিকন) এবং টাঙ্গাইল জেলার আদালত। মামলা থেকে অন্য একজনকে খালাস দেওয়া হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১৯৯৯ সালের ১ জানুয়ারি থেকে ২০০০ সালের ২৯ মার্চ পর্যন্ত সময়ের মধ্যে এই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। ব্যাংকের বিভিন্ন হিসাব থেকে অবৈধভাবে অর্থ স্থানান্তর করে পরে তা উত্তোলন করা হয়। বিশেষ পরিদর্শন টিমের তদন্তে এই আত্মসাতের তথ্য বেরিয়ে আসে।
এই রায়ের মাধ্যমে ব্যাংকিং খাতে দুর্নীতি দমনে একটি কঠোর বার্তা দেওয়া হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।