বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
সাতক্ষীরার কলারোয়ায় জমি বিরোধে আদালতের স্থিতাবস্থা নির্দেশ, সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
  Date : 05-05-2026

আব্দুর রহিম,মানবাধিকার খবর, সাতক্ষীরা:-  সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার ১০ নম্বর কুশোডাঙ্গা ইউনিয়নের শাকদাহ গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় আদালত উভয় পক্ষকে বিতর্কিত জমির বর্তমান অবস্থা (স্থিতাবস্থা) বজায় রাখার নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, পি মামলা নং-৫৪৩/২৬ (কলাঃ) অনুযায়ী মোঃ রিটু খান (১ম পক্ষ) এবং আঃ হান্নানসহ অন্যান্য (২য় পক্ষ) এর মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিরোধের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা দায়ের করা হয়, যা সাধারণত জমি নিয়ে বিরোধের কারণে শান্তি-শৃঙ্খলা ভঙ্গ হওয়ার আশঙ্কা থাকলে প্রয়োগ করা হয়।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরা উভয় পক্ষকে নির্দেশ দিয়েছেন যে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিতর্কিত জমির বর্তমান অবস্থা অপরিবর্তিত রাখতে হবে। অর্থাৎ, কেউ জমির দখল পরিবর্তন, নতুন করে নির্মাণ কাজ, গাছ কাটা বা চাষাবাদ করতে পারবেন না।
এদিকে, আদালতের নির্দেশ বাস্তবায়নে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব দেওয়া হয়েছে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে।
অন্যদিকে, এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে স্থানীয় সাবেক মেম্বার ইব্রাহিমের বিরুদ্ধে এক সাংবাদিকের ওপর হামলা ও অশালীন ভাষায় গালাগালির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছে, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যাতে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

সংবাদটি পড়া হয়েছে মোট : 49
  
     সারাদেশ
মানবকল্যাণে নিয়োজিত মানবাধিকার খবর পত্রিকায় সম্মানিত উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী সুলতানা ইসলাম এ্যানি।
মোটরসাইকেলে ফেরার পথে প্রতিপক্ষের গুলি, ‘এআরও কমান্ডার’ নিহত
মনুষ্যজীব কি দীর্ঘ আয়ু বা অমরত্বের দিকে যাচ্ছে?
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা জি আর মামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জি আর মামলা বিরোধিতা সহ বিবিধ ষরজন্ত্রে আদালত একাধিক মামলা দায়ের
ইমরান হোসেন (২৭) হত্যা মামলায় নিরীহ মানুষদের জড়ানোর চেষ্টা
সাতক্ষীরার কলারোয়ায় জমি বিরোধে আদালতের স্থিতাবস্থা নির্দেশ, সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
  সর্বশেষ
মানবকল্যাণে নিয়োজিত মানবাধিকার খবর পত্রিকায় সম্মানিত উপদেষ্টা হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী সুলতানা ইসলাম এ্যানি।
মোটরসাইকেলে ফেরার পথে প্রতিপক্ষের গুলি, ‘এআরও কমান্ডার’ নিহত
মনুষ্যজীব কি দীর্ঘ আয়ু বা অমরত্বের দিকে যাচ্ছে?
পেশাজীবি ও সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা জি আর মামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জি আর মামলা বিরোধিতা সহ বিবিধ ষরজন্ত্রে আদালত একাধিক মামলা দায়ের

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308