খোকন মাহমুদ মানবাধিকার খবর: হত্যাকাণ্ডের শিকার কাস্টমস অফিসার বুলেট বৈরাগীর নিথর দেহের সামনে দাঁড়িয়ে তার স্ত্রীর এই আর্তনাদ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় স্বামী-স্ত্রীর আসল সম্পর্ক ঠিক কতটা গভীর। বউ পেটানো কাপুরুষেরা যেমন পুরো পুরুষ সমাজের প্রতিচ্ছবি নয়, তেমনি শুধু টাকার পেছনে ছোটা কিছু নারীর আচরণও পুরো নারী সমাজের প্রতিনিধিত্ব করে না। স্বামী-স্ত্রী একে অপরের কলিজার টুকরা—এটাই সত্যি, এটাই হওয়া উচিত। কুমিল্লার এই হৃদয়বিদারক ঘটনাই তার সবচেয়ে নির্মম প্রমাণ।
কী ভয়ংকর আমাদের চারপাশ! মাত্র সামান্য কয়েকটা টাকা আর একটা মোবাইলের জন্যপশু রূপী, ছিনতাইকারীরাএকজন জলজ্যান্ত মানুষকে মারে ফেললো! গভীর রাতে জাগর ঝুলি বিশ্বরোড এলাকায় ইজিবাইকে চালক সেজে এই সংঘবদ্ধ চক্রটি তাকে তুলে নেয়। চলন্ত গাড়িতে অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেওয়ার পর কোটবাড়ি এলাকায় তাকে আঘাত করে গাড়ি থেকে ফেলে দেয়। ঘটনাস্থলেই নিভে যায় আমাদের দেশের এক রত্নের জীবন।
এই সামান্য কয়টা টাকার জন্য একটা সন্তান হলো পিতাহারা, একজন স্ত্রী হারালো তার জীবনের সম্বল, আর বৃদ্ধ পিতা-মাতা হারালো তাদের আদরের সন্তানকে। র্যাব ইতিমধ্যে ওই ৫ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু এই পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হলো, তা কি আর কখনো পূরণ হবে?
দয়া করে আপনারা সবাই রাতে চলাচলের ক্ষেত্রে ভীষণ সাবধান থাকবেন। আপনার-আমার আশেপাশেই চালক সেজে এমন অনেক অমানুষ ওত পেতে থাকে। তাড়াতাড়ি ঘরে ফেরার তাড়ায় যার-তার গাড়িতে উঠে পড়বেন না। একটু দেরিতে ঘরে পৌঁছান, কোনো সমস্যা নেই, কিন্তু নিরাপদে পৌঁছান। মনে রাখবেন, ঘরে আপনার অপেক্ষায় আপনার ভালোবাসার মানুষগুলো বসে থাকে।
আল্লাহ এই অসহায় পরিবারটিকে এমন শোক সইবার ধৈর্য দিন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।