সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চিতলমারীতে বিমান দুর্ঘটনায় নিহত ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধাঞ্জলি।
  Date : 02-08-2025

মোঃ একরামুল হক মুন্সী, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বাগেরহাটের চিতলমারীতে তার কবর জিয়ারত করেছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রতিনিধিদল।
শনিবার(২ আগস্ট) দুপুরে চিতলমারী উপজেলার কুলিয়া গ্রামে ফাতেমার কবরস্থানে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন স্কোয়াড্রন লিডার মোঃ আসিফুজ্জামান ও স্কোয়াড্রন লিডার মাফরুহা বেগমের নেতৃত্বে ১৯ সদস্যের একটি দল।
এ সময় আরও উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল, চিতলমারী থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিমান বাহিনীর প্রতিনিধিরা কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং ফাতেমার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, সম্প্রতি একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন শিক্ষার্থী ফাতেমা আক্তার। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। বিমান বাহিনীর এই শ্রদ্ধা জানানোর মাধ্যমে ফাতেমার স্মৃতিকে বিশেষভাবে সম্মান জানানো হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 554
  
  সর্বশেষ
চিতলমারীতে মহাসড়কের পাশে বাঁশের হাট, দুর্ঘটনার আশঙ্কা
বন্দর-কাস্টমস-মহাসড়ক এই তিন ‘বটলনেক’ না ভাঙলে বাংলাদেশ কখনোই ফাস্ট ইকোনমি হবে না
সীমান্তে ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো কুড়িগ্রাম বিজিবি
কুড়িগ্রাম সীমান্তে দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর রাতে শিশুকে ফেরত নিল বিজিবি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308