রবিবার, মে ১৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চট্টগ্রামের সাতকানিয়ায় লাইসেন্স না থাকায় ৪ রেস্তোরাঁকে জরিমানা
  Date : 22-05-2025
মােঃজানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক ইস্যুকৃত লাইসেন্স না থাকায় ৪ রেস্তোরাঁকে  ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (২১ মে) বিকাল ৫ টার দিকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়ে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ এর সংশ্লিষ্ট ধারায় ফুচকা ফেস্টিভ, লাইম উড, ফ্যামিলি ডাইন ও কেরানিহাট ফুডসকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।
 এ অভিযান পরিচালনা করেন, সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানকালে সাতকানিয়া সরকারি রোডের ফুচকা ফেস্টিভের মালিক মো. ইরফানকে ৩ হাজার টাকা, হাসমতের দোকানের লাইম উড রেস্টুরেন্টের মালিক আল মামুনকে ৫ হাজার টাকা, কেরানিহাটের ফ্যামিলি ডাইনের মালিক হুমায়ুন কবিরকে ৩ হাজার টাকা ও একই এলাকার কেরানিহাট ফুডসের মালিক মোহাম্মদ সোলেইমানকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম সাংবাদিকদের  বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স না থাকায় ৪টি রেস্তোরাঁকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি পড়া হয়েছে মোট : 549
  
     সারাদেশ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা এবং যশোর জেলার আমের বাজার।
অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ, ১০ দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার মা-মেয়ের লাশ!
একজন মানুষকে মিথ্যা অপবাদে শুধু জেলেই পাঠানো হয়নি, ধ্বংস করে দেওয়া হয়েছে তার পুরো জীবন
মাত্র ৫ বছরের ব্যবধানে স্বর্ণের দোকানের সাধারণ বিক্রয়কর্মী থেকে হয়ে গেলেন একাধিক জুয়েলারি শপের মালিক। অভিযোগ উঠেছে, মালিকের ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে গড়ে তুলেছেন নিজের ব্যবসা, কিনেছেন ফ্ল্যাট-গাড়ি, এমনকি করেছেন শেয়ারবাজারেও বিনিয়োগ!
কর্মচারী থেকে কোটিপতি!
বিএনপি নেতা সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিনহা মারা গেছেন
  সর্বশেষ
বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতক্ষীরা এবং যশোর জেলার আমের বাজার।
অনুষ্ঠানে গিয়ে নিখোঁজ, ১০ দিন পর মাটিচাপা অবস্থায় উদ্ধার মা-মেয়ের লাশ!
একজন মানুষকে মিথ্যা অপবাদে শুধু জেলেই পাঠানো হয়নি, ধ্বংস করে দেওয়া হয়েছে তার পুরো জীবন
মাত্র ৫ বছরের ব্যবধানে স্বর্ণের দোকানের সাধারণ বিক্রয়কর্মী থেকে হয়ে গেলেন একাধিক জুয়েলারি শপের মালিক। অভিযোগ উঠেছে, মালিকের ৭ হাজার ৫৫০ ভরি স্বর্ণালঙ্কার আত্মসাৎ করে গড়ে তুলেছেন নিজের ব্যবসা, কিনেছেন ফ্ল্যাট-গাড়ি, এমনকি করেছেন শেয়ারবাজারেও বিনিয়োগ!

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308