রবিবার, মে ২৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
শিশু রামিসা হত্যা-ধর্ষণ: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
  Date : 24-05-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে আইনি লড়াইয়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি (ঢাকা বার)।

​ শুক্রবার (২২ মে) সকালে নিজের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ঢাকা বারের সাধারণ সম্পাদক মোহাম্মদ কালাম খান।

​তিনি জানান, ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা বারের কোনো বিজ্ঞ আইনজীবী রামিসা হত্যা মামলার আসামির পক্ষে আদালতে মামলা পরিচালনা করবেন না।

​ঘটনার প্রেক্ষাপট

​পুলিশ ও মামলার বিবরণী থেকে জানা যায়, গত মঙ্গলবার (১৯ মে) সকালে রামিসা বাসা থেকে বের হওয়ার পর সোহেল রানা নামের এক ব্যক্তি তাকে কৌশলে নিজের কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয়।

​পরবর্তীতে তল্লাশি চালিয়ে রামিসার মস্তকবিহীন মরদেহ খাটের নিচ থেকে উদ্ধার করে পুলিশ। এরপর বাথরুমে রাখা একটি বালতির ভেতর থেকে তার বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়।

​এই নৃশংস ও হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার সর্বস্তরের মানুষ। উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা আইনজীবী সমিতি এই কঠোর ও নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করল।



সংবাদটি পড়া হয়েছে মোট : 4
  
  সর্বশেষ
দেশের প্রশাসনিক ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লাহ হিল বাকী
নৌকায় লাশবাহী ভ্যান; ফের আলোচনায় কুড়িগ্রামের যোগাযোগের দুর্গতি
শিশু রামিসা হত্যা-ধর্ষণ: আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের কোনো আইনজীবী
পশ্চিম বাংলার সার্বিক উন্নয়ন নিয়ে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308