মঙ্গলবার, মে ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
রামগতিতে উপজেলা যুবদলের সম্মেলনে অনুষ্ঠিত
  Date : 18-03-2025

ফিরোজ আলম পরশ, রামগতি (লক্ষীপুর) প্রতিনিধি :লক্ষীপুরের রামগতিতে উপজেলা যুবদলের সম্মেলন অনুষ্ঠিত হয়,মংগলবার বাদ মাগরিব বিএনপির সাবেক এম পি এবিএম আশরাফ উদ্দিন নিজান এর রামগতির বাসভবনে উপজেলা যুবদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা যুবদলের আহবায়ক শিবলী নোমানের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি এন পির বশ্বিয়ান নেতা সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান, এছাড়াও উপস্থিত ছিলেন  উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জমির আলী,সদস্য সচিব শাহ মোঃশিব্বির,পৌর যুবদলের আহবায়ক আবদুল করিম মাষ্টার, সিনিয়র যুগ্ন আহবায়ক আকবর হোসেন ও সদস্য সচিব মোঃ মাহবুবুর রহমান কবির প্রমূখ। এছাড়াও রামগতি উপজেলা,পৌরসভা, ও ইউনিয়ন  যুবদল,সেচ্ছাসেবক দল,কৃষক দলসহ বিভিন্ন অংগ সংগঠন এর নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আশরাফ উদ্দিন নিজান বলেন আমাদের সর্বস্তরের নেতা কর্মীরা সাম্যের রাজনীতির পক্ষে ধৈর্যের পরিচয় দিতে হবে,নিজেদের মধ্যে আব্যন্তরীন কোন্দল পরিহার করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর হাতকে শক্তিশালী করতে হবে,জনগণ এর পাল্স বুজতে হবে,জনগন কিছুতেই নৈরাজ্য কামনা করেন না,তাই আমাদেরকে জনগণর ম্যান্ডেট পেতে হলে জনগনের মন জয় করতে হবে।

এসময় বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগন উপস্থিত ছিলেন। 


সংবাদটি পড়া হয়েছে মোট : 442
  
  সর্বশেষ
১৭ দিন পর আলোচিত প্রেমিক জামিনে মুক্ত, আদালতের সিদ্ধান্তে একসাথে থাকবে জুঁই-কবির
ওসি হুমায়ুনের বিরুদ্ধে অবৈধ পন্থায় আয়ের অভিযোগ
দেশের প্রশাসনিক ইতিহাসে প্রথম: ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিববুল্লাহ হিল বাকী
নৌকায় লাশবাহী ভ্যান; ফের আলোচনায় কুড়িগ্রামের যোগাযোগের দুর্গতি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308