মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   অর্থনীতি-ব্যবসা
মিয়ানমারে পাচারের জন্য মজুদ সয়াবিন তেল-ময়দা-ওষুধ জব্দ, আটক ২
  Date : 14-02-2024
 মিয়ানমারে পাচারের উদ্দেশে কক্সবাজারের টেকনাফে মজুদ করা বিপুল পরিমাণ সয়াবিন তেল, ময়দা, ওষুধ ও খাদ্য পণ্যসহ একটি গাড়ি জব্দ করেছে র‍্যাব। এ সময় ২ চোরাকারবারিকে আটক করা হয়েছে। তারা হলেন- টেকনাফের হাতিয়ারঘোনা এলাকার আব্দুল মান্নান (২৪) ও আলী হোসেন (৪৫)।  
মঙ্গলবার দুপুরে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
 র‍্যাব জানায়, মিয়ানমারে চলমান আভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির রাখাইন রাজ্যের বেশ কিছু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ওই রাজ্যে জ্বালানি তেল, ওষুধ ও খাদ্য পণ্যসহ বিভিন্ন নিত্যপণ্যের সংকট দেখা দিয়েছে।  এ অবস্থায় কক্সবাজারের কিছু অসাধু ব্যবসায়ী ও সংঘবদ্ধ চোরাকারবারি চক্র রাখাইনে এসব পণ্য পাচারের উদ্দেশে মজুদ করে। এমন খবর পেয়ে  সোমবার টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকায় অভিযান চালায় র‍্যাব।
 অভিযানে স্থানীয় আবুল বশরের মুরগির খামারে মজুদ করা অবস্থায় ৪ হাজার ৪৭০ লিটার সয়াবিন তেল, ৫০০ কেজি ময়দা এবং ১ লাখ ৩৬ হাজার ৫৫০টি বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। 
 
এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ৪-৫ জন পালানোর চেষ্টা করে। র‍্যাব তাদের মধ্যে দুজনকে আটক করতে সক্ষম হয়।
 
আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করে র‍্যাব জানিয়েছে, চক্রটি সীমান্তের বিভিন্ন চ্যানেল দিয়ে দীর্ঘদিন ধরে মিয়ানমারে জ্বালানি তেল ও ওষুধ ও খাদ্যপণ্য পাচার করে আসছিল। র‍্যাব কর্মকর্তা খন্দকার আল মঈন বলেন, `চক্রটি মিয়ানমারে নিত্যপণ্য পাচারের বিনিময়ে বাংলাদেশে মাদকের বড় চালান নিয়ে আসছিল বলে গ্রেপ্তার দুজন স্বীকারোক্তি দিয়েছে।` আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি। 
 
মােঃজানে আলম সাকী,
ব্যুরো চীফ, চট্টগ্রাম। 


সংবাদটি পড়া হয়েছে মোট : 1678
  
     অর্থনীতি-ব্যবসা
জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৩ বছর পূর্তি: আস্থা, নিরাপত্তা ও সেবার নতুন অঙ্গীকার
“তরুণী ব্যাংকার ও কর্পোরেট অবদানকারী” সায়েরা বানু ইশা একজন উচ্চাকাঙ্ক্ষী, পরিশ্রমী ও সাহসী নারী
কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামে সাহসী দম্পতির জুতার কারখানা; হয়েছে কর্মসংস্থানের সুযোগ
প্রাইম ব্যাংক`র চেয়ারম্যান তানজিল চৌধুরী
এনসিসি ব্যাংক: ব্যাংকিংয়ে এক নতুন দিগন্ত
দীর্ঘ ১৭ বছর পর নতুন নেতৃত্ব পেল বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক (বিএবি)। সংগঠনটির নতুন চেয়ারম্যান নির্বাচিত হ‌য়ে‌ছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।
  সর্বশেষ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সংঘর্ষ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ সায়েদুর রহমান
কক্সবাজারে সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ী, সেবনকারী ও পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২১
আইজিপির সঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের প্রতিনিধিদলের মতবিনিময়

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308