মঙ্গলবার, মে ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধুলা
নড়বড়ে তবে নির্বিঘ্নে প্রথম ঘণ্টা পার মুমিনুল-শান্তর
  Date : 07-02-2020

দ্রুতগতির বাউন্সারটি যেনো দেখতেই পেলেন না মুমিনুল হক। চোখ সরিয়ে নিলেন বলের লাইন থেকে, মুহূর্তের মধ্যে সেটি লাগল তার ব্যাটের ওপরের দিকে, অল্পের জন্য গালিতে দাঁড়ানো ফিল্ডারের মাথার ওপর দিয়ে চলে গেলো বাউন্ডারিতে- পাকিস্তানের পেসারদের বিপক্ষে বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রতীকী দৃশ্যই বলা চলে এই এক ডেলিভারির ঘটনাকে।

যেখানে পুরোপুরি আধিপত্য বিস্তার করেছেন পাকিস্তানি পেসার নাসিম শাহ। কিন্তু কোনোমতে নিজেকে বাঁচিয়ে ৪ রান পেয়ে গেছেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল। ঠিক এভাবেই বাজে শুরুর পর প্রথম ঘণ্টাটা কাঁটিয়ে দিয়েছেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত।

 
 

তবে মুমিনুলের তুলনায় বেশি নিয়ন্ত্রণ নিয়ে ব্যাটিং করছেন শান্ত। শাহিন শাহ আফ্রিদিকে দুর্দান্ত এক কভার ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে জানান দিয়েছেন নিজের আত্মবিশ্বাসের কথাও। অন্যদিকে মুমিনুল এখনও খুঁজে পাননি ছন্দ। নাসিম শাহর শর্ট লেন্থের ডেলিভারিতে বেশ বিপাকেই পড়তে দেখা যাচ্ছে তাকে।

দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসানের ভরাডুবিময় ব্যাটিংয়ের পর নড়বড়ে হলেও, সামলে নেয়ার কাজটা ঠিকভাবেই করে যাচ্ছেন মুমিনুল ও শান্ত। দুজন মিলে এরই মধ্যে কাঁটিয়ে দিয়েছেন দিনের প্রথম ঘণ্টা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৮ রান। মুমিনুল ৩৭ বলে ১৯ ও নাজমুল শান্ত শান্ত ৫২ বলে ১৬ রান নিয়ে খেলছেন।

এর আগে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পিচ রিপোর্টে বলা হয়েছে প্রথম সেশনে বোলারদের জন্য থাকতে পারে বাড়তি সুবিধা। যা কাজে লাগানোর জন্যই মূলত বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান।

স্বাগতিকদের নিমন্ত্রণে সাড়া দিয়ে ব্যাটিংয়ের শুরুটা একদমই ভালো করতে পারেননি বাংলাদেশের দুই ওপেনার তামিম ও সাইফ। তবে প্রথম ওভারের প্রথম বল মিডউইকেট থেকে ৩ রান নিয়ে ইঙ্গিতটা ইতিবাচকই দিয়েছিলেন তামিম। যা ধরে রাখতে পারেননি এ অভিজ্ঞ ওপেনার।

শাহিন শাহ আফ্রিদির করা সে ওভারের তৃতীয় বলে দৃষ্টিকটু শটে আউট হন সাইফ। ফুল লেন্থের ডেলিভারিতে কোনো রকমের ফুট মুভমেন্ট ছাড়াই ব্যাট এগিয়ে দেন তিনি। বাইরের কানায় লেগে যা চলে যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো আসাদ শফিকের হাতে। যার সুবাদে উড়ন্ত সূচনা পায় পাকিস্তান।

তাদের শুরুটা আরও দুর্দান্ত করে দেন মোহাম্মদ আব্বাস। দ্বিতীয় ওভার করতে এসে চতুর্থ বলেই তিনি আউট করেন তামিমকে। হালকা ভেতরে ঢোকা ডেলিভারিটি সরাসরি আঘাত হানে তামিমের প্যাডে। আম্পায়ার প্রথমে নট আউট দেন। তবে রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে নেয় পাকিস্তান।

এরপরই উইকেটে আসেন অধিনায়ক মুমিনুল হক। আর প্রথম ওভারে সাইফের বিদায় আগেই এসেছিলেন নাজমুল শান্ত। দুজন মিলেই এখন রয়েছেন চাপ সামাল দেয়ার মিশনে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2311
  
  সর্বশেষ
বৃষ্টির বাগড়ায় কুড়িগ্রামে বোরো ধান নিয়ে বিপাকে কৃষক, মাঠে পড়ে আছে ৫০ ভাগ ধান
পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা, রামগতিতে শোকের ছায়া
কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সতীশন
রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ-এর কমিটি পূনঃগঠন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308