মােঃ জানে আলম সাকী, ঢাকা:- কক্সবাজার সদর থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভূক্ত এবং ধর্তব্য অপরাধে জড়িত থাকায় মোট ২৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী "মানবাধিকার খবর " কে জানান , নিয়মিত অভিযানের অংশ হিসেবে কক্সবাজার সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ধর্তব্য অপরাধে গ্রেফতারকৃত আসামিরা:
১. মোঃ জিদান (২১), পিতা- মোঃ জামাল হোসেন, সাং- খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প।
২. মোঃ সাঈদ উদ্দিন রিফাত (১৯), পিতা- মোঃ গিয়াস উদ্দিন, সাং- ফকির পাড়া, আদর্শগ্রাম (৪নং ওয়ার্ড, খুরুশকুল ইউপি)।
৩. মোঃ ইসমাইল (২০), পিতা- মৃত আব্দু শুকুর, সাং- খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প।
৪. মোহাম্মদ ফয়সাল (৩০), পিতা- শাহ আলম, সাং- মধ্যম নেয়াপাড়া (০৫নং ওয়ার্ড, পিএমখালী ইউপি)।
৫. হামিদুল হক (৩৩), পিতা- আকতার কামাল, সাং- জুমাছড়ি (০৪ নং ওয়ার্ড, পিএমখালী ইউপি)।
৬. শাহিনা আকতার (৫৫), স্বামী- আকতার কামাল, সাং- চেরাংগর বাজার, জুমাছড়ি (০৪ নং ওয়ার্ড, পিএমখালী ইউপি)।
৭. রিশমা বিবি (২০), স্বামী- তাজ উদ্দিন (২৫), সাং- বাংলা বাজার, সুইজগেট (০৫নং ওয়ার্ড, পিএমখালী ইউপি)।
৮. মোহাম্মদ ফরহাদ (২০), পিতা- বাবুল, সাং- মরা ডলুর কুল (৭নং ওয়ার্ড, আদুনগর ইউপি, লোহাগাড়া, চট্টগ্রাম)।
৯. ইমাম উদ্দিন (২৩), পিতা- শের আলী, সাং- মরা ডলুর কুল (৭নং ওয়ার্ড, আদুনগর ইউপি, লোহাগাড়া, চট্টগ্রাম)।
১০. নুর হোসেন (৩২), পিতা- সৈয়দ হোসেন, সাং- ছোট হাবিব পাড়া (৭নং ওয়ার্ড, টেকনাফ সদর)।
১১. আজমির টিপু (২৬), পিতা- মৃত জাফর আলম, সাং- ফাছিয়াখালী (২নং ওয়ার্ড, কোরকপাতা, ঝিরি, লামা, বান্দরবান)।
১২. রিয়াদ হাসনাত রিফাত (১৯), পিতা- নুরুল আমিন, সাং- ঘাটপাড়া, খুরুলিয়া (৮নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি)।
১৩. মোহাম্মদ তারেক জিয়া (১৯), পিতা- মৃত মোহাম্মদ নবী, সাং- ঘাটপাড়া, খুরুলিয়া (৮ নং ওয়ার্ড, ঝিলংজা ইউপি)।
১৪. মোহাম্মদ জুনায়েদ (২০), পিতা- আহমদুল্লাহ, সাং- মহসেনিয়া পাড়া (পিএমখালী ইউপি)।
১৫. মোহাম্মদ তারেক (২২), পিতা- ইউসুফ, সাং- মাছুয়াখালী (পিএমখালী ইউপি)।
১৬. মোহাম্মদ নুরশাদ (১৯), পিতা- বাদশা মিয়া, সাং- খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প।
১৭. ওমর ফারুক প্রকাশ মারুফ (২০), পিতা- মাহাবু আলম, সাং- নতুন বাজার, গোরকঘাটা (মহেশখালী), বর্তমানে- সমিতি পাড়া (১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।
পরোয়ানাভূক্ত (ওয়ারেন্ট) আসামিরা:
১. রোহিত (২০), পিতা- অছিউর রহমান, সাং- পূর্ব মোাহাজের পাড়া (১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।
২. সাকিব (২২), পিতা- আবুল কালাম, সাং- পূর্ব মোাহাজের পাড়া (১০নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।
৩. মোঃ আলমগীর (৪২), পিতা- মৃত দিল মোহাম্মদ, সাং- পেশকার পাড়া (৪নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।
৪. বেদারুল আলম প্রঃ বেদার মিয়া প্রঃ খান সাহেব (৪৮), পিতা- মৃত সৈয়দুর রহমান, সাং- হায়দার পাড়া (ঘোনার পাড়া, ৫নং ওয়ার্ড, চৌফলদণ্ডী ইউপি)।
৫. আরফাতুল ইসলাম, পিতা- জাফর আলম, সাং- নতুন বাহারছড়া (৩নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মােঃ আলী আরো জানান,
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।