রবিবার, আগস্ট ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও উপকরণ বিতরণ
  Date : 01-08-2026

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:-   হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং আমন চাষে উৎসাহিত করতে ২০২৬-২৭ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ১ হাজার ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নতমানের উফসী আমন ধানের বীজ ও আমন ধানের চারা উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম।

এসময় বক্তব্য দেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. মোজাম্মেল হক তালুকদার, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য এম এম শফিকুর রহমান জামান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান প্রমূখ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তাসহ উপকারভোগী কৃষকরা উপ¯ি’ত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চুনারুঘাট উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে উন্নতমানের উফসী আমন ধানের বীজ ও আমন ধানের চারা উৎপাদনের উপকরণ দেওয়া হয়েছে। পাশাপাশি চার বিঘা জমিতে বীজতলা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণও সরবরাহ করা হয়েছে।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে সরকারের এই প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বীজ ও কৃষি উপকরণ সহায়তার মাধ্যমে কৃষকরা পুনরায় চাষাবাদে উৎসাহিত হবেন এবং খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে। তারা কৃষকদের যথাযথভাবে বীজ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সরকারের কৃষিবান্ধব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের পুনর্বাসন ও দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যা”েছ। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে, সময়োপযোগী এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন চুনারুঘাটের উপকারভোগী কৃষকরা। তাদের আশা, সরকারি সহায়তায় বন্যার ক্ষতি কাটিয়ে আবারও স্বাভাবিক কৃষি উৎপাদনে ফিরতে পারবেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 10
  
  সর্বশেষ
জুলাই গণহত্যা: ফেরদৌস-রিয়াজ-মাহি-শাওনসহ ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
কড়া নিরাপত্তায় ১৯, বছর পর কলকাতায় পা রাখলেন বিতর্কিত বাংলাদেশের লেখক তসলিমা নাসরিন
পরিচয়পত্র দেখিয়েও রেহাই পাননি শাহিদা, ঠেলে দেওয়া হলো বাংলাদেশে

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308