রবিবার, জুলাই ২৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
গৌরনদীতে ঢালাই শুরু হতেই খালে ধসে পড়ল নির্মাণাধীন সেতুর সাটারিং: তদন্তের নির্দেশ
  Date : 25-07-2026

মোঃ জানে আলম সাকী,ঢাকা:-  বরিশালের গৌরনদীতে ঢালাই কাজ শুরু করার সাথে সাথেই নির্মাণাধীন একটি সেতুর সাটারিং ভেঙে খালে ধসে পড়েছে। অভিযোগ উঠেছে, সাটারিং তৈরিতে নিম্নমানের ও পুরনো উপকরণ ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটেছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, পানির মধ্যে সাটারিং তৈরির জন্য পুরনো ও অনুপযুক্ত বাঁশ ব্যবহার করা হয়েছিল। গত বুধবার দুপুরে সাটারিংয়ের ওপর কনক্রিটের ঢালাই শুরু হলে ভার বা চাপ সহ্য করতে না পেরে পুরো কাঠামোটি খালে ভেঙে পড়ে।

​ঘটনার সত্যতা স্বীকার করে সংশ্লিষ্ট ঠিকাদার আবুল ফয়েজ শরীফ জানান, নিচের স্ট্রাকচার বা কাঠামো শক্ত না থাকায় ঢালাই শুরু করার পরপরই সাটারিং ভেঙে গেছে। তবে তিনি দ্রুতই নতুন করে সাটারিং তৈরি করে পুনরায় ঢালাইয়ের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

​এদিকে কর্তৃপক্ষের না জানিয়ে কাজ শুরুর অভিযোগ তুলেছেন গৌরনদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস। তিনি বলেন,

​“আমাদের কাউকে না জানিয়েই ঠিকাদার ঢালাইয়ের কাজ শুরু করেছিলেন। পরে সাটারিং সহ ঢালাই খালে ধসে পড়ার খবর পাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

​বিষয়টি গুরুত্বের সাথে দেখার কথা জানিয়ে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, ঘটনার তদন্ত চলছে। কাজের গুণগত মানে কোনো অনিয়ম বা ত্রুটি পাওয়া গেলে বিধি অনুযায়ী ঠিকাদারের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত অংশ পুনর্নির্মাণের ব্যবস্থা করা হবে।

​সেতুর ঢালাই ধসে পড়ার ঘটনাটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি করেছে। প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক তদারকির অভাব, নির্মাণসামগ্রীর নিম্নমান এবং ঠিকাদারি অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 32
  
  সর্বশেষ
বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি এস. ওয়াজেদ আলী আর নেই
গৌরনদীতে ঢালাই শুরু হতেই খালে ধসে পড়ল নির্মাণাধীন সেতুর সাটারিং: তদন্তের নির্দেশ
হাইকোর্টে একদিনে ৭৮৫৩ পুরনো মামলা নিষ্পত্তির রেকর্ড
মেয়েটি নিজেই গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল, কাজটিকে অনৈতিক বলা যায় না` —মুহাদ্দিস আব্দুল খালেক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308