| |
| ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
মােঃ জানে আলম সাকী,ঢাকা:- বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করেছে সরকার। পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জননিরাপত্তা-১ শাখার উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। জনস্বার্থে জারি করা এই আদেশসমূহ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
গুরুত্বপূর্ণ পদায়ন ও বদলির তালিকা:
- ডিআইজি পদমর্যাদা:
- ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়া-কে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
- খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান-কে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
- সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী-কে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
- পুলিশ অধিদপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম-কে এসএমপির নতুন কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
- এছাড়া সিআইডির ডিআইজি মাসুদ করিমের পূর্বের একটি বদলি আদেশ বাতিল করা হয়েছে।
- অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদা:
- এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ-কে সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি হিসেবে র্যাবে (RAB) পদায়ন করা হয়েছে।
- শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. কফিল উদ্দিন-কে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
- পাবনার পুলিশ সুপার মো. ছফি উল্লাহ-কে সিআইডির বিশেষ পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
- এন্টি টেররিজম ইউনিটের আবু আশরাফ-কে পাবনার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে।
- সংযুক্তিকরণ ও অন্যান্য পদায়ন:
- পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি নাসিয়ান ওয়াজেদ, পুলিশ সদর দপ্তরের আ ফ ম নিজাম উদ্দিন এবং এসবির বিশেষ পুলিশ সুপার তাহসিন মাশরুফ হোসেন মাসফিক-কে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
- ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের মোহাম্মদ আশিকুর রহমান-কে খুলনা রেঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মো. আপেল মাহমুদ-কে রাজশাহী রেঞ্জে এবং সিআইডির মীর আবু তৌহিদ-কে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
|
| |
|
|
|