সোমবার, জুন ২৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
পুলিশ প্রশাসনে বড় রদবদল: ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
  Date : 29-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-   ​বাংলাদেশ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন করা হয়েছে। এদের মধ্যে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি), ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।

​রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়ন করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

​পদোন্নতি ও অতিরিক্ত আইজি পর্যায়ে রদবদল:

​প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পর্যায়ের চারজন কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজি হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে:

  • মো. মুশফেকুর রহমান: পদোন্নতি পেয়ে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন।
  • ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন: এনএসআই পরিচালক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে সিআইডির অতিরিক্ত আইজি।
  • মো. মনিরুজ্জামান: ডিআইজি থেকে পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি।
  • ফারুক আহমেদ: র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি।

​ডিআইজি পর্যায়ে বদলি:

  • প্রলয় চিসিম: পিটিসি নোয়াখালী।
  • মিয়া মাসুদ করিম: এপিবিএনের এফডিএমএন কার্যালয়।
  • মোহাম্মদ ওসমান গনি: পিটিসি রংপুর।
  • এএফএম মোশাররফ হোসেন মিয়াজী: পিটিসি খুলনা।

​অতিরিক্ত ডিআইজি পর্যায়ে রদবদল:

  • মোহা. আসাদুজ্জামান: র‍্যাবে বদলি।
  • এ কে এম আক্তারুজ্জামান ও মো. কুতুব উদ্দিন: পুলিশ সদর দপ্তরে।
  • মো. আল মামুন: ২য় এপিবিএনের অধিনায়ক।
  • সরকার মোহাম্মদ কায়সার: পিএসটিএস বেতবুনিয়া।
  • মোহাম্মদ মহিবুল ইসলাম খান: বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ), সারদা।
  • মো. আব্দুল ওয়ারীশ: পিটিসি রংপুর।
  • মোহাম্মদ রাশিদুল ইসলাম খান: বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত।

​পুলিশ সুপার (এসপি) পর্যায়ে বদলি ও সংযুক্তি:

  • কাজী এহসানুল কবীর: পুলিশ সদর দপ্তর।
  • মো. জাহিদুর রহমান: বিপিএ সারদা।
  • সালমা সৈয়দ পলি: রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়।
  • মো. শহীদুল ইসলাম ও মো. কামরুজ্জামান: বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত।


সংবাদটি পড়া হয়েছে মোট : 22
  
  সর্বশেষ
কুমিল্লার ইতিহাসে নতুন অধ্যায়, প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার।
নিজের ওজন ৪৩ কেজি, তবু কাঁধে তোলেন ১০০ কেজি! ৯০ বছর বয়সেও থামেননি আজিজুল হক মেঘা
শেরেবাংলা নগরে তিন হাসপাতালে র‍্যাবের অভিযান, নারীসহ আটক ১৩
কুড়িগ্রামে বাড়ছে সব নদ-নদীর পানি, বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপরে দুধকুমারের পানি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308