শনিবার, জুন ১৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত: জামায়াত আমির
  Date : 13-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১১ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।

​সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয়জন নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করে জামায়াত আমির বলেন, "এই ঘটনাটি অবশ্যই অত্যন্ত বেদনাদায়ক। তবে এ ঘটনাকে কেন্দ্র করে সরকার আজ হাসপাতালটির লাইসেন্স বাতিল করেছে, যা মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি।"

​তিনি আরও উল্লেখ করেন, তদন্তের মাধ্যমে কোনো অবহেলা, ত্রুটি কিংবা অপরাধ চিহ্নিত হলে আইনানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। কিন্তু তা না করে যে হাসপাতালটি ‘গরিবের হাসপাতাল’ নামে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল, সেটির লাইসেন্স বাতিল করায় শেষ পর্যন্ত জনগণেরই ক্ষতি হলো।

​জাতীয় সংসদের এই বিরোধীদলীয় নেতা হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভবিষ্যতের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, "এটি একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে সম্ভবত ৪০০-৫০০ মেডিকেল শিক্ষার্থী লেখাপড়া করে। এর পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। এখন তারা যাবে কোথায়?"

​শিক্ষার্থী ও সাধারণ জনগণের স্বার্থ বিবেচনা করে লাইসেন্স বাতিলের এই সিদ্ধান্ত দ্রুত পুনর্বিবেচনা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তিনি। ডা. শফিকুর রহমান স্পষ্ট করেন যে, কারও কোনো দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু লাইসেন্স বাতিল করে সরাসরি হাসপাতাল বন্ধ করে দেওয়া কোনোভাবেই কাম্য নয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 21
  
  সর্বশেষ
নিজের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ নাকচ করলেন গভর্নর
চিতলমারীতে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানচর্চা ষ্টল পরিদর্শন করলেন এমপি মশিউর রহমান খান
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত: জামায়াত আমির
বয়স্কদের জন্য ট্রেনের ভাড়া ফ্রি, মেট্রোরেলে ২৫ শতাংশ ছাড়

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308