বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
বরিশালে মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র, চার দিন পর কক্সবাজারে উদ্ধার
  Date : 07-05-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-  কক্সবাজারের ঈদগাঁও সদরের ঈদগাহ বাজারে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ঘোরাফেরা করছিল এক কিশোর। বিষয়টি নজরে পড়ে স্থানীয় এক ব্যবসায়ীর। তিনি কিশোরের কাছে গিয়ে ঘোরাফেরার কারণ জানতে চান। কিশোরের কথায় অসংগতি দেখে তাঁর সন্দেহ হয়। এরপর তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

​ঈদগাহ থানার উপপরিদর্শক (এসআই) সুনীল বড়ুয়া বলেন, কিশোরের নাম সৌরভ দাস (১৩)। সে বরিশাল নগরের একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র। গত ২ মে রাত সাড়ে ৯টার দিকে বাসা থেকে মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ হয় সৌরভ। চার দিন পর তাকে ঈদগাঁও থেকে উদ্ধার করা হলো। কীভাবে এবং কারা ছেলেটিকে বরিশাল থেকে কক্সবাজারে নিয়ে আসে, তার কারণ অনুসন্ধান করা হচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 39
  
  সর্বশেষ
গোপনে টাকার লেনদেনে খাস জমি অন্যদের দিচ্ছেন এমন অভিযোগ কুড়িগ্রাম সদর এসিল্যান্ডের বিরুদ্ধে
বরিশালে মায়ের জন্য খিচুড়ি কিনতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র, চার দিন পর কক্সবাজারে উদ্ধার
চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা
চুনারুঘাটে সড়কের উপর ধান-খড় শুকানোর মহোৎসব; দুর্ঘটনার ঝুঁকিতে চালক ও পথচারী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308