শনিবার, মে ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   আন্তর্জাতিক
মিয়ানমারের আরাকানের জমিন আমাদের, রোহিঙ্গারাই পাবে ইনশাল্লাহ: আরসা প্রধান জুনুনি
  Date : 10-04-2025
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : মিয়ানমারের আরাকানের জমিন রোহিঙ্গাদের বলে মন্তব্য করেছেন আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। বান্দরবানে একটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের তিনি বলেন, “রোহিঙ্গারা আরাকানে জমি পাবে। আমরাই পাব ইনশাল্লাহ। আরাকানের জমিন আমাদের।”এ সময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি-আরসা প্রধান জুনুনিকে সোমবার দুপুরে নাইক্ষ্যংছড়ি থানায় হত্যা ও হত্যাচেষ্টার দুই মামলায় হাজির করা হয়। জুনুনির আইনজীবী জামিনের জন্য আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা  জজ অরুণ পাল এবং মুখ্য বিচারিক হাকিম আদালতের জ্যেষ্ঠ বিচারিক নাজমুল হোসাইনের আদালতে দুটি মামলাতেই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) বিশ্বজিৎ সিংহ জানান। তিনি বলেন, “দুটি মামলার তদন্ত শেষে অপরাধের প্রমাণ পাওয়া গেছে। এজন্য অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলার শুরু থেকেই তিনি পলাতক ছিলেন। পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে গ্রেপ্তারের শুনানি ছিল। পরে আদালত তাকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।


সংবাদটি পড়া হয়েছে মোট : 885
  
  সর্বশেষ
নালিতাবাড়ীতে নিখোঁজ শিশুর মরদেহ টয়লেটে: ঘাতক যুবকের বাবা-মা ও বোন আটক
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ১৫ জন পাচ্ছেন সম্মানজনক `আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬`
ময়মনসিংহে জাল নোটসহ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার
কুড়িগ্রামের রৌমারীতে বিচ্ছেদের সিদ্ধান্তে অঝোরে কান্নার ভিডিও ভাইরাল প্রেমিক-প্রেমিকার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308