সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
শ্যামনগরে কৃষকদের প্রযুক্তি প্রদর্শনে উদ্ভাবনী কৃষি মেলা
  Date : 26-01-2025

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় লিডার্সের আয়োজনে লিডার্স প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উদ্ভাবনী কৃষি মেলা। যেখানে স্থানীয় কৃষক ও উদ্যোক্তারা অভিযোজিতকৃষি প্রযুক্তি এবং উন্নত পদ্ধতি প্রদর্শন করেছেন।
বুধবার দুপুরে কৃষি মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। প্রধান অতিথি বক্তব্যে বলেন এরকম মেলার মাধ্যমে কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং দেশের কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনারদ্বার উন্মোচিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জলবায়ু অধিপরামর্শ ফোরাম সভাপতি মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম।
মেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা নাছিমা আনোয়ারা বেগম, জলবায়ু অধিপরামর্শ ফোরামের সম্পাদক, শিক্ষক রনজিৎ কুমার বর্মন, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, ইউপি সদস্য হরিদাস হালদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার এ বি এম জাকারিয়া, প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন, অসিত মন্ডল, টেকনিক্যাল অফিসার গৌরপদ বিশ্বাস, অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক,কৃষকবৃন্দ প্রমুখ।
এই মেলায় স্থানীয় সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে বিভিন্ন কৃষি প্রযুক্তির প্রদর্শনী গুলোর মধ্যে উল্লেখ যোগ্য ছিল বর্জ্য ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, জৈবসার ও জৈব বালাইনাশক, ফোঁটায় ফোঁটায় সেচ, মডেলবাড়ি, বীজ সংরক্ষণ পদ্ধতি, মিনি পুকুর খনন, সমন্বিত চাষ ব্যবস্থাপনা, বিনা চাষে সবজি, কর্কশীট, ঝুড়ি এবং বালতিতে সবজিচাষ, মালচিং করে বিভিন্ন সবজিচাষ, স্বল্প পানিতে সেচ, ইঁদুর দমন পদ্ধতি ইত্যাদি। মেলা উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল পরিদর্শন করেন ।
বিকালে কৃষি মেলার সমাপনী অনুষ্ঠানে স্টল প্রদর্শনকারীদের পুরষ্কার বিতরণ করা হয়।



  
     সারাদেশ
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা
নক্ষত্রের বিদায়: সাতক্ষীরায় প্রফেসর দিলারা বেগমের নাগরিক শোকসভা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
বন্দর নগরী চট্টগ্রামের দামপাড়ায় মেরিডিয়ান কোহিনূর সিটি উদ্বোধন
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আমলজোগ্য জি আর / রাস্ট্র পক্ষের মামলার অপশক্তি ধারাবাহিক অপরাধ চালিয়ে আইন অমান্য করে অপরাধ পুলিশ প্রশাসনের অবগত করার পরেও আসামীদের সহজোগিতায় ছদ্মবেশী দালাল বাহিনীর মামলায় বিঘ্নতা গত কাল ফিল্মি স্টাইলে আদালত প্রাংগনে হত্যার চেস্টা প্রদানে কোতোয়ালি থানাকে অবগত করে অধিকতর নিরাপত্তা সহ আসামীদের পক্ষের অপরাধীগনদের বিরুদ্ধে কুমিল্লা নালিশি আদালতে অভিযোগ দায়ের- বিজ্ঞ আদালতে অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করে গোয়েন্দা সংস্থাকে তদন্তের আদেশ দেয়
  সর্বশেষ
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা
নক্ষত্রের বিদায়: সাতক্ষীরায় প্রফেসর দিলারা বেগমের নাগরিক শোকসভা
আবারও সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308