সোমবার, ফেব্রুয়ারী ২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
রাষ্ট্রদোহের মামলায় চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ
  Date : 26-11-2024
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণর বিরুদ্ধে এ মামলা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান একাধিক সংবাদ মাধ্যমকে  বলেন, জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।মফিজুর রহমান আরও বলেন, আসামিপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন। একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয়, কারাবিধি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন।

এদিকে চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা নিয়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তাঁর মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগানও দেন ভক্তরা।

গতকাল সোমবার বিকেলে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে চট্টগ্রামে আনা হয়।

গত ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

মামলার অন্য আসামিরা হলেন অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাস ব্রহ্মচারী (৪৮), গোপাল দাস (৩৮), কথক দাস (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাস (৩৮), রাজীব দাস (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে (৩৮), তুষার চক্রবর্তী (২৮), মিথুন দে (৩৫), রুপন ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাস (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮), হৃদয় দাস (২৫)। 



  
     সারাদেশ
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা
নক্ষত্রের বিদায়: সাতক্ষীরায় প্রফেসর দিলারা বেগমের নাগরিক শোকসভা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
বন্দর নগরী চট্টগ্রামের দামপাড়ায় মেরিডিয়ান কোহিনূর সিটি উদ্বোধন
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আমলজোগ্য জি আর / রাস্ট্র পক্ষের মামলার অপশক্তি ধারাবাহিক অপরাধ চালিয়ে আইন অমান্য করে অপরাধ পুলিশ প্রশাসনের অবগত করার পরেও আসামীদের সহজোগিতায় ছদ্মবেশী দালাল বাহিনীর মামলায় বিঘ্নতা গত কাল ফিল্মি স্টাইলে আদালত প্রাংগনে হত্যার চেস্টা প্রদানে কোতোয়ালি থানাকে অবগত করে অধিকতর নিরাপত্তা সহ আসামীদের পক্ষের অপরাধীগনদের বিরুদ্ধে কুমিল্লা নালিশি আদালতে অভিযোগ দায়ের- বিজ্ঞ আদালতে অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করে গোয়েন্দা সংস্থাকে তদন্তের আদেশ দেয়
  সর্বশেষ
সন্ত্রাসী বাহিনীর বিভিন্ন ষরজন্ত্ করে ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র আল্টিমেটাম দিয়ে খুন ও গুম করে পুনরায় চাঁদাবাজি ব্যস্ত চাদাবাজরা,দ্রুত আইনি ব্যবস্থার মাধ্যমে সকল ধরনের ষরজন্ত্র মুলক অপরাধ প্রতিকারে পুলিশ সহ যৌথ বাহিনীর হস্তক্ষেপতা কামনা
নক্ষত্রের বিদায়: সাতক্ষীরায় প্রফেসর দিলারা বেগমের নাগরিক শোকসভা
আবারও সেন্ট মার্টিন ভ্রমণে ৯ মাসের নিষেধাজ্ঞা
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308