রবিবার, জুলাই ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আবারও বঙ্গােপ সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস
  Date : 27-08-2024

বঙ্গোপসাগরের সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়েছে। এর মধ্যেই পূর্বমধ্য বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নতুন করে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য একাধিক গণমাধ্যমকে  জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। 

মােঃ জানে আলম সাকী, 

ব্যুরো চীফ, চট্টগ্রাম। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 452
  
  সর্বশেষ
ধানক্ষেতে কাদার নিচে লুকিয়ে রাখা হয়েছিল ১০১ ভরি স্বর্ণ, কৃষক ছদ্মবেশে পালানোর সময় চোরাকারবারি আটক
খামেনির শেষ বিদায়ে অংশ নেয়নি সৌদি, কুয়েত ও কাতারসহ উপসাগরীয় দেশগুলো
প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ
বিশেষ প্রণোদনা` পাচ্ছেন গোলাম আজমের ছেলে আযমী

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308