রবিবার, ফেব্রুয়ারী ১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
বাংলাদেশে মানবাধিকার রক্ষাসহ সহিংসতা এড়ানোর প্রত্যাশা পেন্টাগনের
  Date : 23-08-2024

বাংলাদেশে যেকোনো ধরনের সহিংসতা পরিহার এবং মানবাধিকার রক্ষা করা হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।  মঙ্গলবার (২০ আগস্ট) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে পেন্টাগন কীভাবে দেখে। এই ক্রান্তিকালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে কোনো সহযোগিতা বা যোগাযোগ আছে কি? জবাবে মেজর জেনারেল রাইডার বলেন, আপনি জানেন বাংলাদেশের সঙ্গে আমাদের একটি প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের মতো বিষয়সহ আমরা আমাদের অভিন্ন মূল্যবোধ এবং স্বার্থকে সমর্থন করতে কাজ করার জন্য উন্মুখ থাকব। আমার কাছে যোগাযোগের ধরন সম্পর্কে বলার মতো কিছু নেই। রাইডার আরো বলেন, অবশ্যই আপনি জানেন যে, যেহেতু এটি বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্কিত, আমরা আশা করব মানবাধিকার রক্ষা করা হবে এবং যেকোনো ধরনের সহিংসতা এড়ানো হবে।



  
  সর্বশেষ
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র মোবাইল নাম্বার whatsapp আই ডি হ্যাকিং সহ সংজুক্তি ফেসবুক একাউন্ট নিয়ন্ত্রনের চেস্টায় প্রতিরোধে, আইনি নিরাপত্তা কল্পে থানায় অভিযোগ
চট্টগ্রামের লোহাগাড়ায় নারী ও শিশুসহ ৪৫ রোহিঙ্গা আটক
বন্দর নগরী চট্টগ্রামের দামপাড়ায় মেরিডিয়ান কোহিনূর সিটি উদ্বোধন
পেশাজীবি ও মানবাধিকার খবরের বিশেষ প্রতিনিধি মওদুদ আব্দুল্লাহ শুভ্র কুমিল্লা কোতোয়ালি মডেল থানার আমলজোগ্য জি আর / রাস্ট্র পক্ষের মামলার অপশক্তি ধারাবাহিক অপরাধ চালিয়ে আইন অমান্য করে অপরাধ পুলিশ প্রশাসনের অবগত করার পরেও আসামীদের সহজোগিতায় ছদ্মবেশী দালাল বাহিনীর মামলায় বিঘ্নতা গত কাল ফিল্মি স্টাইলে আদালত প্রাংগনে হত্যার চেস্টা প্রদানে কোতোয়ালি থানাকে অবগত করে অধিকতর নিরাপত্তা সহ আসামীদের পক্ষের অপরাধীগনদের বিরুদ্ধে কুমিল্লা নালিশি আদালতে অভিযোগ দায়ের- বিজ্ঞ আদালতে অভিযোগ আমলে নিয়ে মামলা রেকর্ড করে গোয়েন্দা সংস্থাকে তদন্তের আদেশ দেয়

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308