শনিবার, অক্টোবর ৩, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   বিনোদন
অভিনেতা-নির্মাতা হুমায়ূন সাধু গুরুতর অসুস্থ
  Date : 10-10-2019

বিনোদন প্রতিবেদক: অভিনেতা ও নির্মাতা হুমায়ূন সাধু। বেশ কয়েকদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় অবস্থিত পার্কভিউ হাসপাতালে তাকে গত ৫ অক্টোবর ভর্তি করা হয় বলে জানিয়েছে তার পরিবার।

জানা গেছে, প্রায় এক সপ্তাহ ধরে হুমায়ূন সাধু জ্বরে ভুগছেন। তার রক্তে ইনফেকশন পাওয়া গেছে। কারো সঙ্গে কথা বলতে পারছেন না তিনি। কেউ কথা বললে তাকিয়ে থাকেন।

হুমায়ূন সাধুর বড় বোন ফরিদা আক্তার বর্তমানে হাসপাতালে তার সঙ্গেই অবস্থান করছেন। তিনি বলেন, ‘ঢাকায় শুটিংয়ে থাকা অবস্থায় হুমায়ূন সাধু অসুস্থ হয়। আমাকে ফোন করে চট্টগ্রাম নিয়ে আসতে বললে আমি ২ অক্টোবর ওকে ঢাকা থেকে নিয়ে আসি। এরপর ওর প্রচণ্ড জ্বর আসতে শুরু করে।

কোনো উপায় না দেখে তাকে হাসপাতালে ভর্তি করেছি। চিকিৎসক পরীক্ষা করে ওর রক্তে ইনফেকশন পেয়েছেন।’

তিনি আরও জানান, ‘জ্বর শুরু হতেই ওর কথা বন্ধ হয়ে যায়। কিছু জিজ্ঞেস করলে শুধু তাকিয়ে থাকে, উত্তর দিতে পারছে না। প্রথমে আমরা ভেবেছিলাম জ্বরের কারণে হয়তো এমনটি হচ্ছে। কিন্তু এখন জ্বর নেই, তাও কথা বলছে না। তবে নড়াচড়া বা বসতে পারছে।

চিকিৎসক এমআরআই করিয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ রিপোর্ট এলে মূল সমস্যা জানা যাবে। আমার ভাইয়ের জন্য দোয়া করবেন।’

প্রসঙ্গত, মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে শোবিজে হুমায়ূন সাধুর পথ চলা শুরু। অভিনয় দিয়ে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন, নাটক নির্মাণ করেও প্রশংসিত তিনি। লেখক হিসেবেও আত্মপ্রকাশ ঘটেছে তার। চলতি বছর ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে তার প্রথম বই ‘ননাই’।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 1387
  
  সর্বশেষ
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেফতার
সিংড়ায় বজ্রপাত প্রতিরোধে তালের চারা রোপণ করল স্কয়ার ক্রপ কেয়ার
চকরিয়ায় চাঞ্চল্যকর জিসান হত্যা মামলার আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি
মাল্টায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308