শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক ও তার স্ত্রীর বিচার শুরু: আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণ
  Date : 04-09-2026

মােঃ জানে আলম সাকী,ঢাকা: গৃহপরিচারিকা প্রীতি ওরাংয়ের ‘অবহেলাজনিত মৃত্যু’র মামলায় ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করায় আগামী ৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

​ বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর জজ মো. আলমগীর হোসেন আসামিদের অব্যাহতি আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বিল্লাল হোসেন।

​শুনানিকালে আসামিপক্ষে অ্যাডভোকেট চৈতন্য চন্দ্র হালদার ও ওমর ফারুক আসিফ অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে চার্জগঠনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর বিল্লাল হোসেন। উভয়পক্ষের যুক্তি শুনানি শেষে আদালত চার্জগঠনের আদেশ দেন এবং আসামিদের কাছে জানতে চান তারা `দোষী না নির্দোষ`। আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলে আদালত বিচার প্রক্রিয়া শুরুর আদেশ দেন।

ঘটনার পটভূমি:

মামলার বিবরণ অনুযায়ী, নিহত প্রীতি ওরাংয়ের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরাতিঙ্গা চা বাগানে। সে প্রায় দুই বছর ধরে ঢাকার মোহাম্মদপুরের শাহজাহান রোডে সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে বাসার ড্রয়িং স্পেসের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাঁচের ফাঁক দিয়ে নিচে পড়ে গিয়ে সে গুরুতর আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

​ঘটনার পর প্রীতির বাবা লোকেশ ওরাং মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের এসআই এস এম মাহমুদ রেজা গত ৩১ মার্চ চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। এই মামলায় চার মাসেরও বেশি সময় কারাগারে থাকার পর ২০২৪ সালের জুন মাসে উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হন সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকার।



সংবাদটি পড়া হয়েছে মোট : 19
  
  সর্বশেষ
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ ছিনতাইকারী সম্রাট গ্রেপ্তার
কক্সবাজারে বিলাসবহুল হোটেলে যৌথ অভিযান: বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ ৬ বিদেশী গ্রেপ্তার, আদালতে হাজতবাসের নির্দেশ
রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো পথেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব: এমপি আব্দুল খালেক
একাত্তরে বাবা কেন শান্তি কমিটিতে ছিলেন, প্রকাশ করলেন আসিফ আকবর

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308