সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরায় ২ ট্রলারসহ ৩০ জেলে আটক, মালিককে জরিমানা
  Date : 12-05-2025
মােঃজানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম : নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে মাছ ধরে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দুটি ট্রলারসহ ৩০ জন জেলেকে আটক করা হয়েছে। একইসঙ্গে ১৬০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। 

রোববার (৯ মে) দুপুরে জব্দকৃত মাছ এতিমখানা, গরিব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এর আগে একই দিন ভোররাতে উপজেলার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদী থেকে জেলেদের আটক ও মাছ জব্দ করা হয়।

কোস্টগার্ড একাধিক সংবাদ মাধ্যমকে  জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া কর্তৃক মৎস্য বিভাগের সমন্বয়ে হাতিয়া উপজেলাধীন হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে দুটি ট্রলার আটক করা হয়। ট্রলারগুলো তল্লাশি করে ১২ লাখ টাকা মূল্যের ১৬০০ কেজি ইলিশ মাছ ও ৩০ জন জেলেকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত দুটি ট্রলার মালিককে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করে ৩০ জন জেলেকে মুচলেকা নিয়ে  ছেড়ে দেওয়া হয়।

নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন সাংবাদিকদের  বলেন, সরকার প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন মোট ৫৮ দিন সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য সব প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় নিয়মিত এ অভিযান চলবে। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 460
  
  সর্বশেষ
চিতলমারীতে মহাসড়কের পাশে বাঁশের হাট, দুর্ঘটনার আশঙ্কা
বন্দর-কাস্টমস-মহাসড়ক এই তিন ‘বটলনেক’ না ভাঙলে বাংলাদেশ কখনোই ফাস্ট ইকোনমি হবে না
সীমান্তে ৯ জনকে বিএসএফের পুশইনের চেষ্টা, রুখে দিলো কুড়িগ্রাম বিজিবি
কুড়িগ্রাম সীমান্তে দিনভর পুশইন-পুশব্যাক নাটকীয়তার পর রাতে শিশুকে ফেরত নিল বিজিবি

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308