রবিবার, মে ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলন:আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পাল্টাপাল্টি ধাওয়া;
  Date : 16-07-2024

চট্টগ্রামে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। এতে সাংবাদিক, পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছে। সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টার পর নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকায় এ পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা  যায়, আন্দোলনকারীরা ষোলশহর রেলস্টেশন ও মোড়ে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরা দুই নম্বর গেট ও মুরাদপুর এলাকায় অবস্থান নেন। এরপর বিকেল ৫টায় ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে দুই নম্বর গেট থেকে ষোলশহরের দিকে আসেন। এরপর সংঘর্ষ শুরু হয়। এসময় বেশ কয়েকবার বিকট শব্দ শোনা গেছে।  এ সময় আন্দোলনকারীরা রেললাইন থেকে পাথর নিয়ে নিক্ষেপ করতে থাকেন। তখন তাদের হাতে বাঁশ, লাঠিও দেখা যায়। অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতেও পাথর, বাঁশ, লাঠি দেখা যায়। এতে দীপ্ত টিভির চট্টগ্রাম কার্যালয়ের এক করেসপন্ডেন্ট ও পুলিশের এক সদস্যও রক্তাক্ত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

মােঃ জানে আলম সাকী,

ব্যুরো চীফ, চট্টগ্রাম। 



সংবাদটি পড়া হয়েছে মোট : 432
  
  সর্বশেষ
"ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই": কুড়িগ্রামে ত্রাণমন্ত্রী
জনতা ব্যাংকের সাবেকদের জেল: ৩ কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের দায়ে ৫ কর্মকর্তার ৮ বছরের কারাদণ্ড
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থলাপতি বিজয়
রাষ্ট্রপতির বিদেশ সফরের প্রটোকল সংশোধন: বিমানবন্দরে বিদায় ও অভ্যর্থনা তালিকায় বড় পরিবর্তন

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308