| |
| বিশ্বাসভঙ্গ অর্থ আত্মসাত মামলায় সিলেটের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ গঠন |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| আদালত প্রতিবেদক ঃ- বিশ্বাসভঙ্গ অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এএসপি) সোহেলউদ্দিন প্রিন্সের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেছে আদালত ।গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার ইভা অভিযুক্ত সোহেলের উপস্থিতিতে তার বিরুদ্ধে দন্ডবিধির ৪০৬/ ৪২০ ধারায় অভিযোগ গঠন করে ১ জুলাই সাক্ষীর জন্য দিন ধায করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীনির আইনজীবী কামরুজ্জামান শাহীন। গত২০২২ সালের ২৩ নভেম্বর সহকারী কর কমিশনার মোসাঃ তানজিনা সাথী আসামি সোহেলউদ্দিন প্রিন্স এর বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, ২০১৭ সালে বাদীনি ও সোহেলউদ্দিন প্রিন্স ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। সোহেলউদ্দিন বাদীনিকে বিয়ের প্রতিশ্রুতি দেয়। বাদীনি ও তার পরিবারের সাথে সুসম্পর্কের সুবাদে সোহেলউদ্দিন বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তাদের কাছ থেকে ২কোটি ৩২ লাখ ১১ হাজার টাকা নেয়। পরে বাদীনিকে অভিযুক্ত সোহেলউদ্দিন আর বিয়ে করেনি। আর টাকাও ফেরত দেয়নি। সিআইডি সোহেলউদ্দীনের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার প্রমাণ পেয়েছ বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে। প্রসঙ্গত সোহেলউদ্দিনের স্ত্রীর দায়ের করা যৌতুকের অপর একটি মামলা বিচারাধীন আছে।
|
| |
|
|
|