| |
| ভূয়া সাংবাদিকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা |
| |
|
|
|
|
|
|
|
| |
| |
|
| |
| |
| খোকন মাহমুদ মানবাধিকার খবর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধিঃ ময়মনসিংহ সদরে কিছু ভূয়া সাংবাদিক নিজেদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। প্রোগ্রাম সাংবাদিক জুয়েল। ৫০/১০০ টাকার জন্য সারাদিন প্রোগ্রামে বসে থাকে। এগুলো কি সাংবাদিকতা। ময়মনসিংহ সদরে এই ধরনের ভূয়া সাংঘাতিক এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া দরকার।সাংবাদিকতার নাম ব্যবহার করে তারা অবৈধ সুবিধা আদায়, ব্ল্যাকমেইল এবং মিথ্যা তথ্য ছড়ানোর মতো কর্মকাণ্ডে জড়িত বলে স্থানীয়দের দাবি।ভুক্তভোগীরা জানান, এসব ব্যক্তি কোনো স্বীকৃত গণমাধ্যমের সাথে জড়িত না থাকলেও নিজেদের “সাংবাদিক” পরিচয় দিয়ে বিভিন্ন অফিস, কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাপ সৃষ্টি করে। অনেক সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ভয় দেখিয়েও টাকা দাবি করা হয়।স্থানীয় সচেতন মহল মনে করেন, প্রকৃত সাংবাদিকরা সমাজের সত্য তুলে ধরতে কাজ করেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তি সাংবাদিকতার মহান পেশাকে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা প্রকৃত সাংবাদিকদের সম্মান ক্ষুণ্ন করছে।এ বিষয়ে প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সাথে সাধারণ মানুষকে পরিচয় যাচাই ছাড়া কাউকে সাংবাদিক হিসেবে বিশ্বাস না করার আহ্বান জানানো হয়েছে।
|
| |
|
|
|