মঙ্গলবার, জুন ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়; ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম
  Date : 09-06-2026

মােঃ জানে আলম সাকী, ঢাকা:-   দেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আনন্দময় শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও কারিগরি শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকে মোট ৪টি নতুন বাধ্যতামূলক বিষয় চালু করা হচ্ছে । একই সঙ্গে ২০২৮ সাল থেকে সম্পূর্ণ নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের পরিকল্পনার কথাও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ।

​ সোমবার সচিবালয়ে শিক্ষা বিষয়ে সরকারের ১৮০ দিনের কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর তারেক রহমানের শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন ।

​প্রাথমিকে ২ বিষয়, মাধ্যমিকে ২ বিষয়

​সংবাদ সম্মেলনে জানানো হয়, পরিকল্পনা অনুযায়ী নতুন বিষয়গুলোর মধ্যে চতুর্থ শ্রেণি থেকে দুটি এবং ষষ্ঠ শ্রেণি থেকে আরও দুটি বাধ্যতামূলক বিষয় যুক্ত হবে ।

  • চতুর্থ শ্রেণি (প্রাথমিক স্তর): যুক্ত হচ্ছে ‘ক্রীড়া’ এবং ‘সংস্কৃতি’ নামে দুটি নতুন বিষয় ।
  • ষষ্ঠ শ্রেণি (মাধ্যমিক স্তর): যুক্ত হচ্ছে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামের দুটি বিষয়।

​উপদেষ্টা মাহদী আমিন জানান, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ বিষয়টির মূল উদ্দেশ্য হলো মূল্যবোধের নীতির মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলা । এই কোর্সের আওতায় শিক্ষকদের প্রশিক্ষণ ও শেখানোর বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে । এছাড়া শিক্ষার্থীদের তৃতীয় ভাষা শেখানোর লক্ষ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে একটি বড় অধ্যায় যুক্ত করার পরিকল্পনাও রয়েছে ।

​পাঠ্যবইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের ইতিহাস ও ব্যাপক পরিমার্জন

​সংবাদ সম্মেলনে শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পরিমার্জনের নানা দিক তুলে ধরা হয়। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার তৎকালীন নতুন শিক্ষাক্রম থেকে সরে এসে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে বই পরিমার্জন শুরু করে । এরই ধারাবাহিকতায় ২০২৫ সালের পঞ্চম থেকে নবম-দশম শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়ে জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কবিতা, প্রবন্ধ ও গদ্য সংযোজন করা হয় ।

​চলতি বছরের পাঠ্যবইয়ে ইতিহাসের অংশ হিসেবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম-দশম শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বিষয়বস্তু যুক্ত করা হয়েছে । পাশাপাশি বইগুলোতে নব্বইয়ের গণ-অভ্যুত্থানের বিষয়বস্তুও রাখা হয়েছে ।

​আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়েও ইতিহাস ও দক্ষতাভিত্তিক বিষয়গুলোতে পরিবর্তন আনা হচ্ছে । মাধ্যমিক স্তরের ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ এবং ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’ বইয়ে নতুন কিছু বিষয় সংযোজনের পাশাপাশি কয়েকটি বইয়ে ব্যাপক পরিমার্জন করা হচ্ছে ।

​২০২৮ সালে আসবে নতুন শিক্ষাক্রম

​নতুন চারটি বিষয় কবে থেকে চালু হচ্ছে—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, "শিক্ষাক্রম পরিবর্তন করা তিন মাসে সম্ভব নয়। প্রথমত এটিকে সঠিকভাবে পরিমার্জন করে বাস্তবসম্মত অনুধাবন করে ২০২৭ সাল থেকে দেওয়া হচ্ছে।" পুরো শিক্ষাক্রম পরিবর্তনের যে আশা করা হচ্ছে, সেটি নিয়ে কাজ শুরু হয়েছে এবং তা ২০২৮ সাল থেকে বাস্তবায়িত হবে বলে জানান তিনি । প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনা অনুযায়ী শিক্ষাক্রম ও শিক্ষা ব্যবস্থাকে যতটা সম্ভব ঢেলে সাজানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

​২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়সূচি

​সংবাদ সম্মেলনে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও প্রকাশ করা হয়। 

  • এসএসসি পরীক্ষা ২০২৭: শুরু হবে ২০২৭ সালের ৭ জানুয়ারি এবং শেষ হবে ৬ ফেব্রুয়ারি
  • এইচএসসি পরীক্ষা ২০২৭: শুরু হবে ওই বছরের ৬ জুন এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত।


সংবাদটি পড়া হয়েছে মোট : 3
  
  সর্বশেষ
বকেয়া বেতনের দাবিতে মহাখালীতে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
বসুন্ধরা গ্রুপের ৫ গণমাধ্যমে প্রশাসক বসাতে সরকারের কাছে আবেদন
আগামী শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়; ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম
নভেম্বরেই শেষ হচ্ছে এনআইডি’র স্মার্টকার্ড প্রকল্প: চিপ আছে, নেই রিডার!

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308