শনিবার, অক্টোবর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
মিয়ানমার থেকে গুলি এসে পড়ছে কক্সবাজারের টেকনাফ সীমান্তের বসতবাড়িতে;
  Date : 30-07-2024

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের প্রভাব পড়ছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকাগুলোতে। রোববার (২৮ জুলাই) টেকনাফের  শাহপরীর দ্বীপ সীমান্তে গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণ শব্দ ভেসে আসে। এ ছাড়া বাংলাদেশের ভেতরে কয়েকটি গুলি পড়ার খবরও পাওয়া গেছে। এতে সেখানকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমকে  নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন সাংবাদিকদের  বলেন, আজ ভোর থেকে সীমান্তে ফের গুলাগুলির শব্দ শুনা যায়। এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে। কিছুদিন আগে কয়েকটি গুলি এপারে (বাংলাদেশ) এসে পড়ে। আজ রোববারও দুইটি গুলি এসে পড়ার খবর পেয়েছি। সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর ইসলাম একাধিক গণমাধ্যমকে  বলেন, আজ ভোর থেকে ব্যাপক গুলিবর্ষণ ও মর্টার শেলের বিস্ফোরণের শব্দ শুনা যায়। তবে এটা প্রতিদিনের ঘটনা। শাহপরীর দ্বীপের এক বাসিন্দা বলেন, প্রতিদিনের মতো আজকেও কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনা যায়। কয়েকটি গুলি এপারে এসে পড়ার কথা কয়েকজন থেকে শুনেছি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী একাধিক সংবাদ মাধ্যমকে  বলেন, শাহপরীর দ্বীপে কয়েকটি গুলি পড়ার কথা শুনেছি। তবে এখনো পর্যন্ত বিজিবি থেকে কোনো কিছু জানা হয়নি।

মােঃ জানে আলম সাকী, 
ব্যুরো চীফ, চট্টগ্রাম।


সংবাদটি পড়া হয়েছে মোট : 260
  
  সর্বশেষ
চকরিয়ায় ভুয়া ডাক্তার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান: ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা
উখিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৯
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৭ আসামি গ্রেপ্তার
কক্সবাজারে চাঞ্চল্যকর কুলছুমা হত্যা মামলার আসামি ইরফান গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308