সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
কক্সবাজারের টেকনাফে পাচারকারীদের আস্তানা থেকে ১৭জন উদ্ধার, গ্রেফতার ১
  Date : 26-01-2025
মােঃ জানে আলম সাকী, ব্যুরো চীফ, চট্টগ্রাম :সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফ উপজেলার একটি পাহাড় থেকে নারী, শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শনিবার বিকেলে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়ার পাহাড়ি এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। এ সময় এক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়েছে।
উদ্ধার করা ১৭ জনের মধ্যে ৩ জন বাংলাদেশি নাগরিক এবং অন্যরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। ১৭ জন উদ্ধার ও ১ জনকে আটকের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌবাহিনীর টেকনাফ কনটিনজেন্টের লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন।লেফটেন্যান্ট কমান্ডার আফজাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কচ্ছপিয়ার পাহাড়ি এলাকায় মানব পাচারকারীদের আস্তানায় অভিযান চালানো হয়। সেখানে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি করে রাখা ১৭ জন নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় আলী আবদুল্লাহ নামের এক পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা লোকজনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন সাংবাদিকদের বলেন, সাগর–তীরবর্তী বাহারছড়া ইউনিয়নের কয়েকটি পয়েন্ট দিয়ে মানব পাচারকারীরা সিন্ডিকেট করে উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে রোহিঙ্গাদের নিয়ে আসেন। রোহিঙ্গাদের প্রলোভনে ফেলে মালয়েশিয়া পাঠানোর নামে পাহাড়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়। পুলিশ-র‍্যাব ও নৌবাহিনীর অভিযানে কেবল চলতি জানুয়ারি মাসেই প্রায় দেড় শতাধিক প্রতারণার শিকার লোকজনকে উদ্ধার করা হয়েছে।


সংবাদটি পড়া হয়েছে মোট : 243
  
  সর্বশেষ
কক্সবাজারে ১৯৩৮টি আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেপ্তার: পেছনে বিশাল আন্তর্জাতিক অনলাইন প্রতারণা চক্র
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে শীর্ষ ছিনতাইকারী সম্রাট গ্রেপ্তার
কক্সবাজারে বিলাসবহুল হোটেলে যৌথ অভিযান: বিপুল পরিমাণ আইফোন ও ল্যাপটপসহ ৬ বিদেশী গ্রেপ্তার, আদালতে হাজতবাসের নির্দেশ
রাসুলুল্লাহ (সা.)-এর দেখানো পথেই ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব: এমপি আব্দুল খালেক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308