সোমবার, জুন ১৫, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
গাজীপুরে ট্রাক- পিকআপ সংঘর্ষে নিহত-১, আহত -৩
  Date : 05-09-2024
গাজীপুরে ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন একটি পিকআপ ভ্যানের কনডাক্টর(৪৫) (অজ্ঞাত)।এ ঘটনায়  পিক আপ ভান চালক ও ট্রাকচালক, ট্রাক কন্ডাক্টরসহ তিনজনই  আহত রয়েছেন।বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের সামনে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের   ঘটনা ঘটেছে।তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয়, ঠিকানা জানাতে পারেনি পুলিশ।প্রত্যক্ষদর্শী ও পথচারী আমজাদ হোসেন জানান, আজ সকাল ৭ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে রাজেন্দ্রপুর আসার পথে ভাওয়াল উদ্দানের ৩ নম্বর গেইটের সামনে একটি ট্রাক ও পিক-আপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পিকআপ ভ্যান দুমরে মুচরে গেছে। পিকআপ ভ্যান কনডাক্টর ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহতের শরীরের কাটা ছেড়া খন্ড খন্ড অংশ সড়কে পড়ে থাকতে দেখা গেছে। স্থানীয়রা জানায়, আহতাবস্থায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। কোথায় কোন হাসপাতালে নিয়ে গেছে তা জানা যায় নি।ফায়ার সার্ভিসের লোকজন এখনো খবর পায়নি, তবে সংবাদ পেলে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহযোগিতা করবে, জানান রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফায়ার ফাইটার মিঠুন দাস। সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার জানান, কিছুক্ষণ আগে ৯৯৯ থেকে ফোনে ঘটনা জানতে পেরেছি। সেখানে একজন স্পট ডেড রয়েছে। একাধিক আহত রয়েছে। তিনি বলেন, জয়দেবপুর মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করবে। 
গাজীপুর প্রতিনিধি:
 
 


সংবাদটি পড়া হয়েছে মোট : 902
  
  সর্বশেষ
কুড়িগ্রামে মহামারী আকার ধারণ করছে গবাদি পশুর লাম্পি ও খুরারোগ
কুড়িগ্রামে ভ্যাপসা গরমে স্বাস্থ্যঝুঁকিতে চরাঞ্চলের শ্রমজীবী নারীরা
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা
ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকার তারল্যসহায়তা দিল বাংলাদেশ ব্যাংক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308