শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   সারাদেশ
শিবগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত
  Date : 23-02-2022


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হওয়ার অভিযোগ উঠেছে। গত ২১ ডিসেম্বর রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর বাগিচাপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজনের অভিযোগ, ইব্রাহিম আলী (২৫) নামের বাংলাদেশি এক তরুণ নিহত হয়েছেন। রাত আড়াইটার দিকে সীমান্তে গুলির ঘটনায় ইব্রাহিম মারা গেছেন। তাঁর লাশ বিএসএফের কাছে আছে বলে দাবি তাঁদের। ইব্রাহিম আলী শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তালেরের ছেলে।
এ বিষয়ে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা মিডিয়াকে বলেন, আজমতপুর সীমান্তে গুলিতে মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি কি না এবং বিএসএফের গুলিতেই নিহত হয়েছেন কি না, সেটার খোঁজ নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তবে বিএসএফের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কিছু জানানো হয়নি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 515
  
  সর্বশেষ
চকরিয়ায় ভুয়া ডাক্তার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান: ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা
উখিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৯
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৭ আসামি গ্রেপ্তার
কক্সবাজারে চাঞ্চল্যকর কুলছুমা হত্যা মামলার আসামি ইরফান গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308