মঙ্গলবার, জুন ৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধুলা
ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদ- দেয়া উচিত : আফ্রিদি
  Date : 15-10-2019

মানবাধিকার খবর প্রতিবেদন
ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের প্রকাশ্যে মৃত্যুদ- দেয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুরে তিন শিশুকে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশের মানুষ রাগে ফুঁসছেন। সেই ঘটনায় ধিক্কার জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা ক্রিকেটার।
ক্ষোভ প্রকাশ করে আফ্রিদি, রিসালাত-ই-মদিনা বা মদিনার আদলে রাষ্ট্রচালানোর সময় এসে গেছে। আফ্রিদি সরকারের উদ্দেশ্যে বলেন, পাঞ্জাব প্রদেশ সঠিকভাবে পরিচালনার জন্য আপনার দলের কি কোনও উপযুক্ত ব্যক্তি নেই? মদিনায় অনেক সময়ই অপরাধীদের মৃত্যুদ- দেয়া হয়। এবার আমাদেরও সেই পথেই হাঁটা উচিত। টুইট বার্তায় তিনি লেখেন, যারা এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের প্রকাশ্যে মৃত্যুদ-দেয়া উচিত। দৃষ্টান্তমূলক শাস্তি দিলে পরবর্তীতে এমন জঘন্য অপরাধ করার কেউ সাহস পাবে না। সম্প্রতি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কসুর জেলার চুনিয়া এলাকা থেকে চার কিশোরী হারিয়ে যায়। প্রায় ৭০দিন পর তাদের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো একজনকে খুঁজে পাওয়া যায়নি। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে। তবে তিন নাবালিকার মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ টেস্ট করানো হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 2173
  
  সর্বশেষ
কক্সবাজারে লাগাতার লোডশেডিং: বুকিং বাতিল করেছেন ৩০ হাজার পর্যটক, চরম ভোগান্তি
হামে শিশু মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ পাঁচজনের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ
গুজবে আতঙ্কিত হবেন না, ইসলামী ব্যাংকের তারল্য পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক: ভারপ্রাপ্ত এমডি
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের শরীফা হক

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308