সোমবার, আগস্ট ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   খেলাধুলা
নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
  Date : 14-02-2019

বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

মানবাধিকার ডেস্ক:
চট্টগ্রামের শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত নভোএয়ার কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। গত ১৮ জানুয়ারী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহীন গলফ ও কাউন্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও বিএএফ জহুরুল হক ঘাঁটির এয়ার অফিসার কমান্ডিং- এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান, বিএসপি, বিইউপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভোএয়ার এর ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান।
প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নভোএয়ার এর পৃষ্ঠপোষকতায় শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাব এই টুর্নামেন্টের আয়োজন করে।
দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে৪টিবিভাগে প্রায় ১৯৩ গলফার অংশ নেন। টুর্নামেন্টের বিজয়ী হিসেবে ক্যাপ্টেন মনজুরুল হোসেন খান, ফ্লাইট লেফটেন্যান্ট আর এম সালমান আলী, আনোয়ার সাজ্জাদ লিপন, লেডিস উইনার হিসেবে মিসেস ফেরদৌসী সালেহ এবং জুনিয়র উইনার হিসেবে মাহিবা মাহাসিন উদ্দিন পুরস্কার গ্রহন করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শাহীন গলফ এন্ড কান্ট্রি ক্লাবসহ অন্যান্য গলফ ক্লাব ও নভোএয়ার এর উর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নভোএয়ার সামাজিক দায়িত্ববোধ থেকেই দেশের ক্রীড়ান্নোয়নে গলফ ছাড়াও ক্রিকেট, ফুটবল, ভলিবল, হকি খেলাসহ অন্যান্য খেলাধূলার উন্নয়নে কাজ করে আসছে। সূচনালগ্ন থেকেই নভোএয়ার বিভিন্ন গলফটুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে। খবর সংবাদ বিজ্ঞপ্তির।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1111
  
  সর্বশেষ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা
সৌদি আরবে সোফা কারখানায় ভয়াবহ আগুন নওগাঁ জেলার আত্রাইয়ের ১২ জনসহ ১৭ বাংলাদেশি নিহতের আশঙ্কা, স্বজনদের আহাজারি।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308