শনিবার, অক্টোবর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম :

   রাজনীতি
বোমা নয়, খেলনা ছিল বগুড়া মেইল ট্রেনের চাকায়
  Date : 01-01-2017



নিজস্ব প্রতিবেদক | মানাধিকার খবর |

রংপুর সেনাবাহিনীর বিভাগীয় টিমের প্রধান ক্যাপ্টেন হাসিম বাংলানিউজকে জানান, খবর পেয়ে বিকেল পৌনে ৫টার দিকে রংপুর সেনাবাহিনীর বিভাগীয় বোমা ডিসপোজাল টিম এসে এটিকে উদ্ধার ও শনাক্ত করে। পরীক্ষা-নিরীক্ষা করে বস্তুটি বোমা নয়, একটি খেলনা বলে নিশ্চিত হওয়া গেছে।

বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইয়ুল মিয়া বাংলানিউজকে জানান, সুন্দরগঞ্জের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার প্রতিবাদে এই উপজেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ছিল। হরতালের কারণে সকাল ৮টা থেকে বামনডাঙ্গা স্টেশনে আটকে ছিল বগুড়া মেইল ট্রেন। পরে সকাল ১১টার দিকে ট্রেনের নিচে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া যায়। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। এরপর থেকে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়েও গাইবান্ধা পুলিশ প্রশাসন সেটিকে শনাক্ত বা উদ্ধার করতে পারেনি। পরে রংপুর সেনাবাহিনীর একটি বোমা ডিসপোজাল টিম এসে বস্তুটি উদ্ধার করে শনাক্ত করে।

এরপর বিকেল ৫টার দিকে এ দুই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় সব ট্রেনের সিডিউল বিলম্ব হয়েছে।

রংপুর সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিমের প্রধান ক্যাপ্টেন হাসিম জানান, আতঙ্ক সৃষ্টি করার জন্য কেউ বস্তুটি ফেলে রেখে গেছে। এটিতে কোনো বিস্ফোরক দ্রব্য নেই।



সংবাদটি পড়া হয়েছে মোট : 1079
  
  সর্বশেষ
চকরিয়ায় ভুয়া ডাক্তার ও বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে অভিযান: ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা
উখিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৯
কক্সবাজার সদর মডেল থানার বিশেষ অভিযানে ১৭ আসামি গ্রেপ্তার
কক্সবাজারে চাঞ্চল্যকর কুলছুমা হত্যা মামলার আসামি ইরফান গ্রেপ্তার

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308